Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত পঞ্চম শিশু-কিশোর মেলা ১৭ মার্চ: মেলার যুগ্ম আহ্বায়ক সুশনা চৌধুরী ও চন্দ্রিমা দে

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: January 27, 2021 | 1:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত পঞ্চম শিশু-কিশোর মেলা আগামি ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে এবছরেও এই মেলা ভার্চুয়াল বা অন-লাইনে অনুষ্ঠিত হবে। মুক্তধারা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস, প্রতি বছরের মত এবারেও এই মেলার মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মের শিশু-কিশোররা জাতির জনকের প্রতি তাদের শ্রদ্ধা জানাবে। এই উপলক্ষ্যে অন-লাইনের মাধ্যমে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন চলছে। উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে নিউ ইয়র্ক বাংলা বইমেলার অংশ হিসেবে শিশু-কিশোরদের বাংলা লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নতুন প্রজন্মের শিল্পীদের অনুষ্ঠান শুরু হয়। এরপর ২০১৭ সাল থেকে মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্কে বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণদের তত্বাবধানে জাতির জনককে শ্রদ্ধা জ্ঞাপন করে শিশু-কিশোর মেলা প্রবর্তন করে।

সুশনা

পঞ্চম শিশু-কিশোর মেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সুষনা চৌধুরী ও চন্দ্রিমা দে। নিউইয়র্কের বারুখ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর সুশনা বর্তমানে খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠান জে পি মর্গানে ভিডিও ও অডিও প্রযোজক হিসাবে কাজ করছে। তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত  ‘দাওয়াত’ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। চন্দ্রিমা দে এখনো কলেজের ছাত্রী। কত্থক ও ভরতনাট্যম নৃত্যে প্রশিক্ষিত চন্দ্রিমা ইতিমধ্যেই তাঁর পরিশীলিত পরিবেশনার জন্য নিউইয়র্কের সাংস্কৃতিক মহলে নজর কেড়েছেন।

চন্দ্রিমা

সুশনা ও চন্দ্রিমা উভয়েই মুক্তধারা ফাউন্ডেশনের শিশু-কিশোর মেলার কোর কমিটির সদস্য। মেলা সংগঠনের কাজে তাদের সহযোগিতা করছে এই প্রজন্মের এক ঝাক তরুণ ছেলে-মেয়ে। ‘কোর কমিটি’ নামে পরিচিত এই গ্রুপ গত তিন বছর মুক্তধারা ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সেমন্তী ওয়াহদের নেতৃত্বে কাজ করে আসছে। সেমন্তী জানিয়েছেন, এই ‘কোর কমিটি’ মেলার পরিকল্পনা ও বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত। ফেব্রুয়ারির মাঝামাঝি মেলার পূর্ণ পরিকল্পনা তথ্য মাধ্যমে প্রকাশ হবে বলে মেলার আহ্বায়কদ্বয় ফাউন্ডেশনের পরিচালনা পরিষদকে আশ্বস্ত করেছেন।
এব্যাপারে বিস্তারিত জানতে চোখ রাখুনঃ nyboimela.org

ট্যাগ:
Situs Streaming JAV