কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শহীদুল ইসলাম: ক্যান্সারে আক্রান্ত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে গেলেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার দুপুর ১টার দিকে শেখ হাসিনা কুইন্সের জ্যামাইকার বাসায় গিয়ে হুমায়ূন আহমেদের চিকিত্সার খোঁজ-খবর নেন। স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই পুত্র নিশাত ও নিনাতকে নিয়ে এই ভাড়া বাসায় রয়েছেন হুমায়ূন আহমেদ। আবেগ আপ্লুত হুমায়ূন আহমেদ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারার কর্ণধার বিশ্বজিত্ সাহা ইত্তেফাককে জানান, শনিবার সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন ফোন করে হুমায়ূন আহমেদের বাসার ঠিকানা সংগ্রহ করেন এবং কোথায় চিকিত্সাধীন আছেন তা জানতে চান। তখন পর্যন্ত বলা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক হুমায়ূন আহমেদকে দেখতে যাবেন। রবিবার সকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা ফোন করে বাসার ঠিকানা নিশ্চিত করেন। তখন জানানো হয় প্রধানমন্ত্রী দেখতে যাবেন হুমায়ূন আহমেদকে। ঐ দিন দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যামাইকার ঐ বাসায় যান এবং হুমায়ূন আহমেদের চিকিত্সার সার্বিক খোঁজ-খবর নেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম. রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, স্থানীয় প্রতিনিধি ড. মোমেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হুমায়ূন আহমেদের চিকিত্সার ব্যাপারে সরকারের কিছু করণীয় আছে কিনা জানতে চান। এসময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের সদস্যরা যতক্ষণ পারবেন চিকিত্সার ব্যয় নির্বাহ করবেন। প্রয়োজন হলে অবশ্যই সরকারকে অবহিত করবেন। হুমায়ূন আহমেদ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তার আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীও তার দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী দেখতে যাওয়ায় হুমায়ূন আহমেদের মনোবল বেড়ে গেছে বলে পরিবারের এক সদস্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য বলেন, বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত হুমায়ূন আহমেদকে দেখতে এসে যে সম্মান দেখিয়েছেন তা শুধু একজন লেখকের নয়, গোটা লেখক সমাজের। এটা আমাদের পরিবারের জন্যও বড় পাওয়া।
একটি সূত্র জানায়, বিশেষায়িত হাসপাতাল নিউইয়র্কের স্লোয়ন কেটারিং ক্যান্সার সেন্টারের বিশেষজ্ঞ চিকিত্সক ডা. ভিচের তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছেন হুমায়ূন আহমেদ। এ পর্যন্ত তার শরীরে দু’টি কেমোথেরাপি দেয়া হয়েছে। মোট ৬টি কেমোথেরাপি পর্যন্ত হুমায়ূন আহমেদের চিকিত্সায় ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। ব্যয়বহুল এই হাসপাতালে থেকে অতিসম্প্রতি চিকিত্সা নেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes