Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

তুষারঝড়ে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস স্টেটের জনজীবন লণ্ডভণ্ড

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: February 1, 2021 | 6:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ভয়াবহ তুষারপাতে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস স্টেটের জনজীবন লণ্ডভণ্ড হয়ে পড়েছে। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘণ্টায় ৫০ মাইলেরও অধিক বেগে তুষারপাতে আট স্টেটের ৮ কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নিউইয়র্ক নগর তুষারের নিচে ঢাকা পড়েছে। শীতকালীন এই ভয়াবহ ঝড়ে শুধু নিউইয়র্ক নগরেই ১২ থেকে ১৮ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মাইকেল লেসেনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টার মধ্যেই ৩ থেকে ৬ ইঞ্চি তুষারপাত হয়েছে নগরটিতে। শুধু নিউইয়র্ক নগরেই ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আর নিউজার্সি ও হাডসন ভ্যালির কাছাকাছি অঞ্চলে এমনকি ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে।
আবহাওয়া বিভাগের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, এই তুষারঝড় কতটা দীর্ঘ হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে এটি নিউইয়র্ক নগরে সোমবার, এমনকি মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে। সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। এই সময়ে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৫০ মাইল হতে পারে।

শীতকালীন ভয়াবহ তুষারঝড়ে নাকাল অবস্থা নিউইয়র্ক নগরের। ভয়াবহ এ তুষারঝড়ে ২ ফুটের মতো তুষারপাত হতে পারে বলে এরই মধ্যে পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো সিটিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কাউকে গাড়ি নিয়ে রাস্তায় না নামার পরামর্শ দিয়েছেন। তিনি এই ঝড়কে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কিত বিবৃতিতে মেয়র বলেন, ‘সবাই ঘরে থাকুন। রাস্তাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন, যাতে জরুরি সেবা সবার কাছে পৌঁছে দেওয়া যায়। তুষারে লণ্ডভণ্ড হয়ে পড়া স্টেটগুলোর অধিকাংশ এলাকায় করোনা টিকা প্রদানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড স্টেটে আজ সন্ধ্যা নাগাদ তুষারপাত ২৪ ইঞ্চি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর।অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মাইকেল লেসেনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘তুষার ও বাতাসের কারণে এই শীত আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমনকি বিদ্যুৎহীন অবস্থায়ও থাকতে হতে পারে নিউইয়র্কবাসীকে। ঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় বন্যার আশঙ্কাও আছে। আশা করি, সবাই এই সময়টা ঘরে কাটাবেন।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV