নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসওমেন ওকাসিও ক্যাপিটল হিলে যৌন হয়রানির শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ বলেছেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডবের ঘটনার সময় তিনি নিজে যৌন হয়রানির শিকার হয়েছেন। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ৩১ বছর বয়সী ডেমোক্র্যাট কংগ্রেসওমেন ওকাসিও-কর্তেজ ১ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামের লাইভে এসে এ কথা বলেছেন। ওকাসিও-কর্তেজ বলেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডবের ঘটনার সময় তিনি হামলাকারীদের হাতে যৌন হয়রানির শিকার হন। তবে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বেঁচে গেছেন তিনি। এ ঘটনায় তিনি মানসিকভাবে অনেক আঘাত পেয়েছেন। তাই এত দিন বিষয়টি তিনি প্রকাশ্যে আনেননি। ওকাসিও-কর্তেজ বলেন, ক্যাপিটল হিলে তাণ্ডবের দিন হট্টগোলের মধ্যে যারা তাঁকে ‘এগিয়ে যেতে’ বলেছিলেন, তাঁরাই মূলত তাঁকে হয়রানি করেছেন। আর ‘এগিয়ে যেতে’ বলা ও পরে ক্ষমা চাওয়াটা নিপীড়কদের একটা কৌশল। তিনি বলেন, ‘ওই দিনের ঘটনায় আমি যৌন হয়রানির শিকার হয়েছি। এ ঘটনা তেমন কাউকে বলিনি আগে।’
প্রতিবেদনে বলা হয়, প্রায় এক ঘণ্টাব্যাপী ইনস্টাগ্রামের ওই লাইভ অনুষ্ঠানে গত ৬ জানুয়ারির ঘটনার বিবরণ দেন ওকাসিও।
ওকাসিও বলেন, ‘৬ জানুয়ারি মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি।’ তিনি বলেন, ওই দিন এক ব্যক্তি আমার অফিসের দরজা ভাঙতে ভাঙতে বলছিলেন ‘কোথায় সে’। তাঁর ধারণা ছিল, ওই ব্যক্তি হামলাকারী। কিন্তু ওই ব্যক্তি ছিলেন পুলিশ কর্মকর্তা। দুপুর একটা এক মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ওকাসিও বলেন, অফিসের প্রতিটি দরজায় অনেক হট্টগোল হচ্ছিল। কেউ একজন দরজা ভাঙার চেষ্টা করছিলেন। এ সময় তিনি তাঁর কংগ্রেস পরিচালকের অফিসের দিকে দৌড়ে যান। ওই পরিচালক তাঁকে লুকাতে বলেছিলেন। তিনি ওই অফিসের বাথরুমে লুকিয়ে থাকেন। এ সময় কেউ একজন ‘কোথায় সে?’ ‘কোথায় সে?’ বলে চিৎকার করতে করতে বাথরুমের দিকে এগোতে থাকেন। এ সময় ওকাসিও ভয়ে অনেকক্ষণ দম আটকে ধরে ছিলেন। পরে একজন স্টাফ তাঁকে পরিস্থিত স্বাভাবিক হয়েছে বললে তিনি বের হয়ে আসেন।
ওকাসিওর কমিউনিকেশন ডিরেক্টর লরেন হিট বলেন, ‘কোথায় সে?’ ‘কোথায় সে?’ বলে চিৎকার করে বাথরুমের দিকে এগিয়ে যাওয়া ওই ব্যক্তি ক্যাপিটাল পুলিশ কর্মকর্তা। প্রথম আলো
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030