Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে আনঅফিসিয়াল ফলাফলে জেমস এফ জেনারো নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: February 3, 2021 | 12:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে আনঅফিসিয়াল ফলাফলে জেমস এফ জেনারো প্রায় ৬০% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বহুল আলোচিত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ জন বাংলাদেশীসহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রচন্ড ঠান্ডা আর তুষারপাতের মধ্যেই ভোটগ্রহণ চলে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। এর আগে ২৩ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত আগাম ভোট সম্পন্ন হয়। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর র‌্যাঙ্কড-চয়েজ ইলেকশনে একজন ভোটার তার পছন্দের প্রথম ৫জন প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পান। বোর্ড অব ইলেকশন অফিস সূত্রে জানা যায় ২,০৩৯ জন ভোটার এ নির্বাচনে আগাম ভোট প্রদান করেন। মঙ্গলবার রাতে বোর্ড অব ইলেকশন অফিস সূত্রে পাওয়া বেসরকারী ফলাফলে জানা যায়, নির্বাচনে ডেমোক্র্যাট জেমস জিনারো সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। বিজয়ী জেমস এফ জিনোরোর প্রাপ্ত ভোট ৩,১৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশী-আমেরিকান মৌমিতা আহমেদ-এর প্রাপ্ত ভোট ৮২৩। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে এটর্নী সোমা এস সাঈদ পেয়েছেন ৪৬১ ভোট, দীপ্তি শর্মার প্রাপ্ত ভোট ২৫৮, ড. দিলীপ নাথের প্রাপ্ত ভোট ২২১, নীতা জেইন-এর প্রাপ্ত ভোট ১৫৯, মুজিব ইউ রহমানের প্রাপ্ত ভোট ১১৮ এবং মাইকেল আর্ল ব্রাউন-এর প্রাপ্ত ভোট ৬৬।

নির্বাচনে বোর্ড অব ইলেকশন অফিস থেকে প্রাপ্ত ফলাফল :

সিটি কাউন্সিম্যান নির্বাচিত জেমস এফ জিনারো এর আগে ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর নির্বাচিত কাউন্সিলম্যান ছিলেন। তিনি ২০০১ সালে প্রথম, ২০০৫ সালে দ্বিতীয় এবং ২০০৯ সালে তৃতীয়বারের মতো সিটি কাউন্সিলম্যান নির্বাচিত হন। মাঝে তিনি ২০০৮ সালে নিউইয়র্ক ষ্টেট সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর ফ্রাঙ্ক পাদাভানের কাছে পরাজিত হন। ‘টার্ম লিমিট’-এর কারণে ২০১৩ সালের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে বিরত থাকতে হয়।

নির্বাচনে ৪ জন বাংলাদেশী

উল্লেখ্য, সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ এর বিদায়ী কাউন্সিলম্যান ররি লেন্সম্যান পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV