যুক্তরাষ্ট্রে এক ডোজের ভ্যাকসিন অনুমোদনের আবেদন জনসন এন্ড জনসনের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বিশ্বের প্রথম এক ডোজের কোভিড-১৯ ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেতে মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে আবেদন জানিয়েছে জনসন এন্ড জনসন। গত ২৯শে জানুয়ারি কোম্পানিটি জানিয়েছিল, তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৬৬ শতাংশ কার্যকর। এর এক সপ্তাহের মধ্যেই মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে অনুমোদন চেয়ে আবেদন করেছে জনসন এন্ড জনসন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, এই ভ্যাকসিন অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের যোগান বৃদ্ধি পাবে। এরফলে প্রেসিডেন্ট যে বৃহৎ ভ্যাকসিন কার্যক্রম হাতে নিয়েছেন সেটি বাস্তবায়নও সহজ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রে এখনো ভয়াবহ গতিতে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। জনসন এন্ড জনসন জানিয়েছে, তারা আগামি কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষের কাছেও ভ্যাকসিন অনুমোদনের আবেদন জমা দেবে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে মডার্না ও ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এগুলো সবই দুই ডোজের ভ্যাকসিন। এরমধ্যে ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণ অনেক ব্যয়বহুল এবং এর জন্য অনেক কম তাপমাত্রা প্রয়োজন হয়। তবে এদিক থেকে জনসন এন্ড জনসন অনেক সুবিধাজনক। কারণ এই ভ্যাকসিন মাত্র এক ডোজের এবং এটি চাইলেই সাধারণ ফ্রিজ তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রাম অঞ্চলগুলোতে অন্য ভ্যাকসিনের তুলনায় জনসন এন্ড জনসনের ভ্যাকসিন সরবরাহ করা সহজ হবে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030