নিউইয়র্কে নবগঠিত ‘জিয়াউর রহমান স্টাডি সার্কেল’র ভার্চুয়াল সমাবেশ : জিয়ার জীবন, কর্ম, আদর্শ, দেশাত্মবোধ বহির্বিশ্বে ছড়িয়ে দেয়ার সংকল্প ব্যক্ত (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের এক ভার্চুয়াল সমাবেশ থেকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, আদর্শ, দেশাত্মবোধ বহির্বিশ্বে ছড়িয়ে দেয়ার সংকল্প ব্যক্ত করা হয়েছে। নিউইয়র্কে নবগঠিত ‘জিয়াউর রহমান স্টাডি সার্কেল গত ৩০ জানুয়ারি দুপুরে এ ভার্চুয়াল সমাবেশের আয়োজন করে।

এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়ার আদর্শ লালনকারি লেখক-বুদ্ধিজীবী-সাংবাদিক-সাহিত্যিক-কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বিএনপি কখনোই তেমনভাবে মূল্যায়ান করেনি। এ অবস্থা কাটিয়ে উঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মজীবনী, কর্মকান্ড নিয়ে আরও লেখা, সেমিনার আয়োজনের তাগিদ দেন তিনি।

স্টাডি সার্কেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিএনপি নেতা আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহিরুদ্দিন স্বপন, জাসাসের সেক্রেটারি হেলাল খান, যুবদলের সেক্রেটারি সুলতান সালাহউদ্দিন টুকু, ‘বাংলাদেশিজ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের ডাইরেক্টর আনিস আহমেদ, বিএনপি নেত্রী রিটা রহমান, লেখক ড. আবিদ বাহার, ড. জসীম উদ্দিন আহমদ, ড. মাহবুব উল্লাহ, ড. শওকত আলী, এম আব্দুল্লাহ, আলী ইমাম সিকদার, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, মো: আনোয়ারুল ইসলাম, সাইদুর রহমান সাইদ, জাহাঙ্গীর হোসাইন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের রাফেল তালুকদার, মোতাহার হোসেন, আনোয়ার হোসেন, গোলাম হায়াদার মুকুট, খলকুর রহমান ও নাসিম আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নেতা শাহাদৎ হোসেন রাজু, বিএনপির নিয়াজ আহমেদ জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে আরো ছিলেন ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি দিনাজ খান, আহবায়ক এমরানুল হক চাকলাদার এবং মেম্বার সেক্রেটারি ইলিয়াস খান, ইলিনয় বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হোসেন এবং সেক্রেটারি নারগিস রহমান, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান এবং সেক্রেটারি আহমেদ মমিন শরিফ, নিউজার্সি নর্থ বিএনপির কনভেনর সৈয়দ জুবায়ের আলী, নিউজার্সি সাউথ বিএনপির কনভেনর গিয়াসউদ্দিন প্রধান এবং সদস্য-সচিব দিদারুল ইসলাম, কানেকটিকাট বিএনপির কনভেনর তৌফিক আম্বিয়া টিপু, সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, নিউইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরুল আলম সাইফুল এবং প্রধান উপদেষ্টা কাজী নুরুজ্জামান, পেনসিলভেনিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ, ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি শহীদ খান, সেক্রেটারি কাজল আহমেদ, ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, যুক্তরাজ্য, ইতালি, জার্মান, অস্ট্রিয়া, ফ্রান্স, ওমান, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, লিবিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব থেকেও অনেকে অংশ নেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes