Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ’র উদ্যোগে জাতিসংঘের সামনে শহীদ দিবস পালনের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: February 7, 2021 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আবার ফিরে এসে এসেছে রক্তঝরা একুশ। বাঙালি জাতীয়তাবাদের প্রধান প্রতীক বাংলা ভাষা, এই ভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্ত দিয়েছিল বাঙালি ছাত্র-যুবক। তাঁদের সে আত্মত্যাগের সোপান বেয়ে যে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে তারই পরিণতি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা।
মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ গত ২৯ বছর ধরে একুশে উপলক্ষ্যে আন্তর্জাতিক বলয়ে মহান শহীদ দিবস পালন করে আসছে। তারই উদ্যোগে ১৯৯২ সাল থেকে জাতিসংঘের সামনে নির্মিত হয়েছে অস্থায়ী শহীদ মিনার ও নিউইয়র্ক স্টেটের সিনেট কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা। ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ফেব্রুয়ারি মাসব্যাপী প্রদর্শিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য। এবছর জাতিসংঘের সামনে শহীদ দিবস পালনের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা।    প্রতি বছরের মত এবারেও জাতিসংঘের সামনে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পিত হবে ২০ ফেব্রুয়ারি, দুপুর ১:০১ মিনিটে, ঢাকায় যখন একুশের প্রথম প্রহর। প্রবাসী সকল বাঙ্গালিকে এই পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে নিউইয়র্ক সিটির স্বাস্থ্যবিধি মেনে সকলেই পুষ্পাঞ্জলি প্রদাণে অংশ নিতে পারবেন। প্রতি বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠ শিশু প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।  
পরদিন, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি, মুক্তধারা আয়োজন করবে একুশে স্মরণে বিশেষ স্মারক অনুষ্ঠান। অন-লাইনে প্রচারিত এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে থাকবে অমর একুশের গান রচিয়তা আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে নতুন প্রজন্মের প্রতিনিধিদের আলাপচারিতা, একুশ থেকে একাত্তর। জনাব চৌধুরী লন্ডন থেকে এই অনুষ্ঠানে যুক্ত হবেন।  
অনুষ্ঠানের আরো থাকবে ১৯৯২ সাল থেকে গত ৩০ বছর একটানা মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ জাতিসংঘের সামনে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে যে আয়োজন করেছে তার ওপর ভিত্তি করে একটি প্রামাণ্য চিত্র। আরো থাকবে ‘কৃষ্ণচূড়ার গান’ এর লেখক ও গায়ক তাজুল ইমামের সঙ্গে আলাপচারিতা। থাকবে একুশের কবিতা পাঠ ও সঙ্গীত, অংশ নেবেন দেশ-বিদেশের বাঙালি শিল্পীরা। এবছরে অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য সংযোজন হবে প্রবাসের নবীন প্রজন্মের শিশু-কিশোরদের কন্ঠে একুশের কবিতা পাঠ ও আবৃত্তি।
অনুষ্ঠানটি মুক্তধারা ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ফেসবুক ও ইউটিউবে সরাসরি দেখা যাবে। বিস্তারিত জানতে নজর রাখুন: www.nyboimela.org

ট্যাগ:
Situs Streaming JAV