নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে সেন্টার ফর এনআরবি’র নেটওয়ার্কিং মিটিং (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে সেন্টার ফর এনআরবি’র নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বিকেলে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ব্রুকলিনস্থ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টার ভিক্টোরিয়া পেরির সাথে অনুষ্ঠিত এ নেটওয়ার্কিং মিটিংয়ে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর নের্তৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন মুশরেকা আফরোজ খান অরিন, আবদুল কাদের মিয়া, মো. আব্দুর রহীম, মো. লিটন আহমেদ প্রমুখ।

নেটওয়ার্কিং মিটিংয়ে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন সেকিল চৌধুরী সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, সেন্টারটি দেশে এবং দেশের বাইরে নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও গোলটেবিল বৈঠক আয়োজন করে থাকে। সেন্টারটি বাংলাদেশি নাগরিক ও নন-রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) দেশে বিনিয়োগে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠাতে প্রবাসীদের আগ্রহী করতে কাজ করে। তিনি বলেন, নন-রেসিডেন্ট বাংলাদেশি-এনআরবি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিরা বহির্বিশ্বে বাংলাদেশকে ব্রান্ডিং করে।
এসময় এমএস সেকিল চৌধুরী সম্প্রতি ৭৫তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত ‘পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড ইকোনমি: নেসেসিটি অব টুগেদারনেস আন্ডার দ্য আমব্রেলা অব ইউএন’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানান।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমান্ডিং অফিসার ভিক্টোরিয়া পেরি সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি সেন্টার ফর এনআরবি’র কার্যক্রমের প্রশংসা করে তার কমিউনিটির উন্নয়নে ডিপার্টমেন্টের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030