দেশের পথে সেনাপ্রধান জেনারেল আজিজ
আবু জাফর মাহমুদ : জেনারেল আজিজ আহমদ বাংলাদেশের উদ্দেশ্যে ১১ই ফেব্রুয়ারী আকাশ পথে রওয়ানা হয়েছেন।আমেরিকার প্রতিরক্ষাবাহিনীর প্রধানের আমন্ত্রনে তিনি অ্যামেরিকায় এসেছিলেন। এদেশে সব কাজ সম্পন্ন হবার পর নিউইয়র্কে তার পারিবারিক আত্নীয়ের বাসায় কাটালেন আন্তরিক ঘনিষ্ঠতায়।
অবশেষে ফিরছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ এস.বি.পি,বি.এস.পি, বিজিবিএম,পিবিজিএম, বিজিবি.এম.এস, পি.এস.সি। একসাথে যে দুজন এসেছিলেন। সেই দুজনই একসাথে আকাশে উঠলেন নিউইয়র্ক থেকে।
বাংলাদেশে পৌঁছানোর পর তিনি তার নিজ পদে বহাল থেকে করণীয় দায়িত্ব পালন করবেন। এবছরের জুনের শেষ সপ্তাহ পর্যন্ত তার চাকরির মেয়াদ। চাকরির মেয়াদের এই পর্যায়ে আমেরিকার প্রতিরক্ষাবাহিনীর প্রধানের আমন্ত্রণ পাওয়ার এই সৌভাগ্যের খবর পেয়ে তিনি কতটুকু অভিভূত হয়েছিলেন, তা প্রকাশ হয়নি। হবার কথাও নয়। তবে ফেরার দিন জেএফকে এয়ারপোর্টে দিনের সকালে তাকে স্বাভাবিক ও চমৎকার মানমানসিকতায় দেখা গেছে।
আমেরিকার বর্তমান সরকারের দায়িত্ব নেবার প্রথম দিকে বাংলাদেশের সেনাপ্রধান আগমন হয়েছে পেন্টাগনে। বিষয়টা আকস্মিক কোন ঘটনা নয়। তার আসবার কথা আরো প্রায় দুমাস আগে। অ্যামেরিকায় জাতীয় নির্বাচনের ফল নিয়ে বড় ঘটনারও আগে। তখন তার আসা হয়নি।সম্ভব হয়নি। বাংলাদেশের বৈশ্বিক গুরুত্ব দেখে শোনে ফিরে গেলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধান।
মিয়ানমারে ভয়াল উৎকণ্ঠা এবং ভারত-চীন সীমান্তে উভয় পক্ষের অস্ত্র গুটিয়ে নেয়ার নতুন প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাপ্রধানকে অ্যামেরিকায় এনে প্রধান বিশ্বশক্তির সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে উল্লেখযোগ্য গুরুত্ব দেয়ায় বাংলাদেশের আলোকিত মর্যাদার প্রতিফলন হয়েছে। পেইজবুক থেকে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








