Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নারী সাংবাদিকে হুমকি, হোয়াইট হাউস মুখপাত্র ডকলো বরখাস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: February 13, 2021 | 9:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নারী সাংবাদিককে হুমকি দেওয়ায় হোয়াইট হাউস মুখপাত্র টি জে ডকলোকে বরখাস্ত করা হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। যার জেরে সাতদিনের জন্য বিনা বেতনে বরখাস্ত করা হয়েছে তাকে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের উপ-প্রেস সচিব টি জে ডকলো সম্প্রতি পলিটিকোর রিপোর্টার তারা পামেরিকে হুমকি দেন। পামেরি আরেক সাংবাদিকের সঙ্গে ডকলোর গোপন সম্পর্কের গুঞ্জন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি জানান, ওই ঘটনার পর ডকলো সাংবাদিক পামেরির কাছে ক্ষমা চেয়েছেন। এক টুইটে সাকি লেখেন, ডকলো নিজেই প্রথমে স্বীকার করেছেন যে, তিনি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া আচরণবিধি অনুসরণ করতে পারেননি।
জেন সাকি টুইটে জানান, অসদাচরণ করায় ডকলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডকলোকে সাময়িক বরখাস্ত করার হলেও অনেকে তাতে সন্তুষ্ট হতে পারেননি। তাদের মতে, প্রেসিডেন্ট বাইডেন এক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন। জেন সাকি জানান, এক সপ্তাহের জন্য বিনা বেতনে বরখাস্ত করা ছাড়াও কাজে ফেরার পর ডকলো আর কখনও পলিটিকোর রিপোর্টারদের সঙ্গে কাজ করতে পারবেন না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV