Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মুক্তিযুদ্ধে শহীদের সন্তান সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: February 14, 2021 | 10:37 AM

স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের পুত্র, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ফাহিম রেজা নূরের মেজ ভাই, প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। শাহীন রেজা নূর ১২ ফেব্রুয়ারি শুক্রবার কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এক শোক বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী  ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী বলেন, সাংবাদিক শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধে বাবাকে হারানোর বেদনা বুকে নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন। দীর্ঘকাল তিনি মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন “প্রজন্ম ’৭১”-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে তাঁর লেখালেখি তরুণ প্রজন্মকে যুগ যুগ ধরে বিশেষভাবে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে সময়ের সাহসী কণ্ঠ শাহীন রেজা নূরের অবদান বিশেষভাবে স্মরণ করবার পাশাপাশি আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমাদের সংগঠনের সহ সভাপতি ফাহিম রেজা নূর সহ তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য এবং সহযোগী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক সাংবাদিক শাহীন রেজা নূরের মরদেহ যেন দেশে নিয়ে শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হয় তার যথাযত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার’র শোক

নিউইয়র্কঃ মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের সন্তান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূরের মেজ ভাই,  প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।’ শাহীন রেজা নূর ১২ ফেব্রুয়ারি শুক্রবার কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র রেখে গেছেন। সংগঠনের পক্ষে এক শোক বিবৃতিতে বলা হয়,  প্রজন্ম ‘৭১ তার জন্মলগ্ন থেকেই জনাব শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছিলেন। ‘৭৫ সালে পরিকল্পিত ভাবে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর, দেশ যখন উল্টোদিকে ধাবিত হচ্ছিল ঠিক তখনই প্রজন্ম ‘৭১ একটি পোস্টার ছেপেছিল, বুদ্ধিজীবীদের হত্যার ছবি দিয়ে নিচে ক্যাপশন ছিল, “তোমাদের যা বলার ছিল, বলেছে কি তা বাংলাদেশ?”। ঠিক তারপর থেকেই সমগ্র বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পালে হাওয়া লেগেছিল এবং ঘুরে দাড়াতে শুরু করল মুক্তিযুদ্ধের চেতনা।

আরো উল্লেখ্য, দেশের জন্য আত্মত্যাগী বুদ্ধিজীবীদের সন্তানরা বেশীরভাগই তাদের বাবা-মায়েদের পেশায় প্রতিষ্ঠিত হয়ে কিছুটা হলেও নতুন দেশের জন্য মেধা পূর্ন করার চেষ্টা করেছেন। শাহীন রেজা নূর স্বাধীনতার পর দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক হয়েছিলেন, সেই সাথে যুদ্ধাপরাধীদের আইনীভাবে শাস্তি দেবার জন্য বিশাল ভূমিকা রাখেন এবং আদালতে সাক্ষী দেন। আর পাকিস্তান আমলে যখন আল বদর রাজাকাররা শহীদ সাংবাদিক ও বঙ্গবন্ধুর বন্ধু এবং ৬ দফার প্রচার ও জনমত গঠনে নিবেদিত সিরাজুদ্দীন হোসেনকে অপহরন করেন তখন তিনিও একই পদে আশীন ছিলেন, খুনীরা তাই টার্গেট করে বিজয় দিবসের কয়েকদিন আগে তাকে হত্যা করে। পরবর্তীতে মেজ ছেলে শাহীন রেজা নূর বাবার পদে যেতে পেরেছিলেন বলেই দেশের জন্য ও দশের জন্য কিছু করার চেষ্টা করতে পেরেছিলেন।

আমরা সাংবাদিক শাহীন রেজা নূরের অকাল মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। এই কঠিন সময়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপাটের সভাপতি ফাহিম রেজা নূর সহ পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি শাহীন রেজা নূরের মরদেহ দেশে নিয়ে যেন বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হয় তার যথাযত ব্যবস্থা করার হয়।

শোক বিজ্ঞপ্তিতে স্বাক্ষরদাতা- বীর মুক্তি যোদ্ধা ডঃ নুরুন নবী, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, চলচ্চিত্রকার কবির আনোয়ার, কমিউনিটি লিডার মোরশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি চৌধুরী হারুন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক কৌশিক আহমেদ, সাংবাদিক মাহফুজুর রহমান, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, অর্থনীতিবিদ ডঃ শফিক ইসলাম, ডাঃ টমাস দুলু রায়, সাংবাদিক শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি হাসান আল আব্দুল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, লেখিকা নাজনিন সিমন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, স্বীকৃতি বড়ুয়া, রওশন আরা নিপা, শুভ রায়, আহনাফ আলম, গোপাল স্যানাল, আবুল কালাম সোয়েব, রুপা খানম, ইসমাইল হোসেন স্বপন, সেমন্তী ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, ডানা ইসলাম, তোফাজ্জল লিটন, সাইদুর রহমান লিংকন, সাইমুম সোহেল, তাহেরা তারা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ