Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভালেন্টাইন দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন: জিলকে দেখার কিছুক্ষণ পরই মনে হয়েছে বিয়ে করতে

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: February 14, 2021 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ভালেন্টাইন দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, ড. জিলকে দেখার কিছুক্ষণ পরই মনে হয়েছে বিয়ে করতে। পিপল ম্যাগাজিনে ভিডিও সাক্ষাৎকারে জো বাইডেন এবং তার স্ত্রী ড. জিল বাইডেন নিজেদের ৪৩ বছরের সুখী দাম্পত্যের গোপন কথা শেয়ার করেছেন। তারা জানান, কখন এবং কিভাবে তারা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এটি রোববার প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
বাইডেন বলেন, জিলের সঙ্গে দেখা হওয়ার অল্প সময়ের মধ্যেই তাকে বিয়ে করতে চেয়েছিলাম। প্রত্যেকে মনে করে বিয়েতে দুই পক্ষের সমান আগ্রহ থাকতে হয়। কিন্তু এটা ঠিক নয়। কখনো কখনো কম বেশি হলেও হয়। এখানে পারস্পারিক বোঝাপড়াটাই আসল। আমরা দুজন দুজনকে সবসময় সমর্থন দিয়েছি।
বাইডেন বলেন, দুজনে এতটা পথ হাঁটার একথা বলতে পারি, মাঝে মাঝে সম্পর্কের ভেঙে যাওয়া জায়গাগুলি আরও শক্তিশালী করা উচিত । তিনি বলেন, সময়ের সাথে সাথে আমরা এটাই অর্জন করার চেষ্টা করেছি এবং সেখান থেকেই শিখেছি। জো বাইডেন অনুষ্ঠানের শেষে বলেন, যত সময়ই লাগুক না কেন একে অপরকে জানাটা গুরুত্বপূর্ণ। জিল এখনো সেই চেষ্টা করে। আর আমার হৃদয়ও ব্যাকুল থাকে তার জন্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV