Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

কফির উপকারিতা:নিয়মিত কফি পান করলে বিষণ্নতা কেটে যায়

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: September 28, 2011 | 2:26 AM

ডেস্ক: প্রতিদিন নিয়মিত কফি পান করলে বিষাদগ্রস্ত ভাব বা বিষণ্নতা কেটে যায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের ৫০ হাজার নার্সের ওপর আনুমানিক ১০ বছর ধরে এ পরীক্ষা চালানো হয়। গবেষকরা কাজের সময় উদ্দীপনা পেতে কফি পানের পরামর্শ দিচ্ছেন। ঠিক কী কারণে কফি পান করলে বিষণ্নতা কেটে যায় চিকিৎসকরা তা নির্ণয় করতে পারেননি। ধারণা করা হচ্ছে, কফিতে থাকা ক্যাফিন (পধভভবরহব) মস্তিষ্কে রাসায়নিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সে কারণে এমনটা হতে পারে। এ সংক্রান্ত প্রতিবেদনটি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘আর্কাইভ অব ইন্টারন্যাল মেডিসিন’ জার্নালে প্রকাশিত হয়েছে। কফির ‘জৈব যৌগ’ ক্যাফিনের সঙ্গে মানব মস্তিষ্কে এর রাসায়নিক প্রতিক্রিয়া নিয়ে এখনও গবেষণা চলছে। যে কফিতে ক্যাফিন নেই তা মোটেও উদ্দীপক নয় বলে গবেষণার ফলাফলে জানা গেছে। যারা প্রতিদিন ৩ থেকে ৪ মগ কফি পান করেন তাদের বিষণ্নতা ২০ শতাংশ কেটে যায়। আবার চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, অতিরিক্ত ক্যাফিন পান করলে মানসিক উদ্বেগ বাড়তে পারে। নারীর ওপর পরীক্ষা করা হলেও এর প্রতিক্রিয়া পুরুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বলে গবেষকরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বাইরে ফিনল্যান্ড এবং জার্মানিতে গবেষণার ফলে বেশ পার্থক্য আছে। ফিনল্যান্ডে দৈনন্দিন যারা ৪ কাপের (মগ) বেশি কফি পান করেন, তারা বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে পারছেন না। একইভাবে জার্মানিতে ৪০ বছর আগের চেয়ে মেয়েরা বেশি বিষণ্নতায় আক্রান্ত হচ্ছেন। তার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, উন্নত বিশ্বের মেয়েরা ক্যারিয়ার এবং পরিবার নিয়ে খুব বেশি সমস্যাক্রান্ত। যার কারণে তারা বিষণ্নতার ঘেরাটোপ থেকে বের হতে পারছেন না। মেডিকেল জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্যাফিনযুক্ত কফি প্রোস্টেট ক্যান্সার, গেঁটেবাত, আলজেইমারের মতো রোগের প্রতিষেধক হিসেবে খুব কার্যকর। কফি মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি করে বলে গবেষকরা জানান। দ্য মেইল। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV