Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন ২, ৩ ও ৪ সেপ্টেম্বর, স্বাগতিক কমিটির ভেন্যু পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: February 16, 2021 | 1:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডিসি: ভেন্যু কিভাবে সাজাবেন কোথায় বসাবেন ইত্যাদি ভাবনা নিয়ে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ ১৫ ফেব্রুয়ারি সোমবার ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার পরিদর্শন করেন। এ সময় স্বাগতিক কমিটির চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী, মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় নেতৃবৃন্দ সম্মেলনের মুল বলরুম, মিটিং রুম, রেষ্টুরেন্ট, ষ্টল, মুলমঞ্চ সিটিং ক্যাপাসিটি সবকিছুর তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এছাড়ও হোটেল কর্তৃপক্ষের সাথে সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ’নুতন প্রজন্মের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে আগামী সেপ্টেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখ শুক্র শনি ও রবিবার তিন দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোস্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল, এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

তিনদিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী, সেমিনার, ফোবানা ড্যান্স আইডল, ফোবানা মিউজিক আইডল, মিস ফোবানা ২০২১, ফ্যাশন শো, ইন্টারফেইথ ডায়ালগ, কাব্য জলসা, কবি সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, বইমেলা, ইয়ুথ ফোরাম, পঞ্চকবির অনুষ্ঠান, লোকজ সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান সহ রয়েছে নানা আয়োজন। এছাড়ও দেশের ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে রয়েছে তিনদিনব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সম্মেলন উপলক্ষ্যে বের করা হবে সম্মেলনের বিশেষ বুলেটিন ও ম্যাগাজিন। সম্মেলন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ভিজিট করুন ৩৫তম ফোবানা সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইট ফোবানা২০২১ডিসি.কম (fobana2021dc.com) অথবা ইমেইল করুন [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV