Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

একুশের প্রথম প্রহর শনিবার দুপুর ১টায় জাতিসংঘের সামনে পুষ্পার্ঘ্য অর্পণ

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: February 17, 2021 | 9:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: প্রতি বছরের মত এবারেও জাতিসংঘের সামনে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পিত হবে ২০ ফেব্রুয়ারি, দুপুর ১:০১ মিনিটে, ঢাকায় যখন একুশের প্রথম প্রহর। প্রবাসী সকল বাঙ্গালিকে এই পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে নিউইয়র্ক সিটির স্বাস্থ্যবিধি মেনে সকলেই পুষ্পাঞ্জলি প্রদাণে অংশ নিতে পারবেন। প্রতি বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠ শিশু প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।  পরদিন, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি, মুক্তধারা আয়োজন করবে একুশে স্মরণে বিশেষ স্মারক অনুষ্ঠান। অন-লাইনে প্রচারিত এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে থাকবে অমর একুশের গান রচিয়তা আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে নতুন প্রজন্মের প্রতিনিধিদের আলাপচারিতা, একুশ থেকে একাত্তর। আবদুল গাফফার চৌধুরী লন্ডন থেকে এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন। হাসান ফেরদৌস এর সঞ্চলনায় নতুন প্রজন্মের প্রতিনিধি ছিলেন সুশনা চৌধুরী, চন্দ্রিমা দে ও নাফিউল বারী (নাফি)।  
অনুষ্ঠানের আরো থাকবে ১৯৯২ সাল থেকে গত ৩০ বছর একটানা মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ জাতিসংঘের সামনে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে যে আয়োজন করেছে তার ওপর ভিত্তি করে একটি প্রামাণ্য চিত্র।
আরো থাকবে ‘কৃষ্ণচূড়ার গান’ এর লেখক ও গায়ক তাজুল ইমামের সঙ্গে আলাপচারিতা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সালমা বাণী। থাকবে মনিজা রহমানের সঞ্চালনায় একুশের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন আসাদ চৌধুরী, দিলারা হাফিজ, ইকবাল হাসান, তমিজ উদদীন লোদী, শামস আল মমীন, ফারহানা ইলিয়াস তুলি, আনিস আহমেদ, কাজী আতিক, রওশন হাসান, শাহীন দিলওয়ার, মনযুর কাদের, এবিএম সালেহউদ্দীন, নুপুর কান্তি দাস, শামস চৌধুরী রুশো, শামীম রেজা, সোনিয়া কাদের ও জেবুন্নেছা জ্যোৎস্না। রানু ফেরদৌস এর  সঞ্চালনায় একুশের সঙ্গীতানুষ্ঠানে থাকছেন শ্রেয়া গুহ ঠাকুরতা, শাহ মাহববু, তমাল হোসেন। আবৃত্তিতে রয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।  মনযুর কাদেরে সঞ্চালনায় আমেরিকায় বেড়ে ওঠা নবীন প্রজন্মের শিশু-কিশোরদের কন্ঠে একুশের কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। অংশগ্রহণে রয়েছে নাহরীন ইসলাম, গুঞ্জরী সাহা, প্রিয়ন্তি পাল, লাম মীম, রীহান চৌধুরী, ইজদিয়ান মোঃ বোরহান, সামিয়া ইসলাম, রিতিকা দেব, লিউনা মুহিত, রাইসা জেরীন, ফাসির কবির কাব্য ও নূহা কাওসার। অনুষ্ঠানটি দেখা যাবে https://www.facebook.com/newyorkboimela

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV