Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, জাতিসংঘ সদরদপ্তর ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সোমবার

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 18, 2021 | 12:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, জাতিসংঘ সদরদপ্তর ও ইউনেস্কো এবং জাতিসংঘে নিযুক্ত ব্রাজিল, কানাডা, মিশর, জর্ডান, লিথুনিয়া এবং নিউজল্যান্ড মিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) উদযাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারি ২০২১ বেলা ১২:০০ থেকে ১৩:৩০ পর্যন্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে “শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভূক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা”। সমন্বিত সমাজ বিনির্মাণ ও সহনশীলতা বজায় রাখতে ভাষা ও যোগাযোগের যে তাৎপর্য ও প্রাসঙ্গিকতা রয়েছে তা কোভিড-১৯ অতিমারির এই নজিরবিহীন সঙ্কট মোকাবিলার সময়ে বিশ্ব নতুনভাবে উপলদ্ধি করেছে। তাই ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রকে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার ও এর সংরক্ষণের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।
মানুষ কীভাবে মাতৃভাষায় তার অবিচ্ছেদ্য অধিকারকে ধরে রাখতে পারে এবং বিশ্বব্যাপী বহুভাষিকতার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে পারে, ইভেন্টটিতে সে বিষয়ক আলোচনা তুলে ধরা হবে। এছাড়া এতে থাকবে একটি বহুভাষিক সাংস্কৃতিক পর্ব।
অনুষ্ঠানটি জাতিসংঘ ওয়েভ টিভিতে (UN Web TV) সরাসরি সম্প্রচারিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে। ওয়েভ টিভি’র লিঙ্ক:©http://webtv.un.org/|

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV