নিউইয়র্কে ওয়াহিদুজ্জামান লিটন সংবর্ধিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন স্বপনের উদ্যোগে নিউইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ ওহিদুজ্জামান লিটনকে সংবর্ধনা প্রদান করে নিউইয়র্কের পাবনাবাসি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ ওয়াহিদুজ্জামান লিটনকে এই সংবর্ধনা দেওয়া হয়।
গত ১৬ই ফেব্রুয়ারি জ্যামাইকায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট প্রচার সম্পাদক দুলাল মিয়াঁ এনাম এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শরাফ সরকার ও জহুরুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন শাহাবুদ্দিন শরিফ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল ভাষা শহীদ, শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রয়াত নেতা জসীম উদ্দিন খান মিঠুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তারা মিঠতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
সভায় আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা স্বপণ কর্মকার, নোয়াখালী ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ রাসেল, নিউইয়র্ক সিটি যুবলীগ নেতা মোঃ সেলিম, নিউইয়র্ক পাবনা বাসির পক্ষে শাহিনুর আলম, শামীম মাহমুদ, রনি ইসলাম, মুস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম সোহেল, আব্দুল গাফফার বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতির সদস্য সমীর ফারুক, গোপালগঞ্জ জেলা সমিতির সাহাব উদ্দিন শরিফ ও আব্দুল জলিল।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women