Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে শীতকালীন তীব্র ঝড়, নিহত ৩১, বিদ্যুত বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: February 19, 2021 | 12:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসে শীতকালীন ঝড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। পুরো রাজ্যে লাখ লাখ মানুষ রয়েছেন বিদ্যুতবিচ্ছিন্ন। মঙ্গলবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব দিক থেকে টর্নেডোর গতিতে এই ঝড় আঘাত হানে। এর ফলে তীব্র শীতের ভিতর তাপমাত্রা আরো কমে যায়। মানুষ থর থর করে কাঁপতে থাকে। ছিন্নছিন্ন হয়ে গেছে করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রগুলো। বাধাগ্রস্ত হচ্ছে টিকা সরবরাহ। নতুন সাপ্তাহিক ছুটির দিনে ছাড়া আর টিকাদান শুরু করা যাবে না বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিদ্যুতের গ্রিড বার বার ব্যর্থ হওয়ার কারণে টেক্সাসের কর্মকর্তাদের কড়া সমালোচনা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হিম ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল তীব্র গতিতে। ফলে জ্বালানির যে চাহিদা বৃদ্ধি পেয়েছে তা সামাল দেয়া সম্ভব হচ্ছে না কোম্পানিগুলোর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা, কেনটাকি এবং মিসৌরিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। এর মধ্যে সুগারল্যান্ডে একটি বাড়িতেই মারা গেছেন চারজন।
প্রেসিডেন্ট জো বাইডেন গভর্নরদের আশ্বস্ত করেছেন যে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর পাশে জরুরি সহায়তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। হাউজটনের মেয়র সিলভেস্টার টার্নার দিনের মধ্যভাগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার শহরে ১৩ লাখ মানুষ বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছেন। তবে যেসব স্থানে বিদ্যুত আছে, সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব বিদ্যুত সংযোগ পুনঃস্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এটা এখন প্রধান অগ্রাধিকার। দক্ষিণ টেক্সাসের কর্মকর্তারা বাসার ভিতর কোনো খাবার গ্রিল করতে বা ঘরের ভিতরকে গরম রাখার হিটার চালু না রাখতে অনুরোধ করেছেন। হাসপাতালগুলোকে উষ্ণ রাখার জন্য কর্তৃপক্ষ সেখানে কৃত্রিমভাবে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে। কিন্তু তা থেকে সৃষ্ট কার্বন মনোক্সাইডের ফলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছিলেন। তাদেরকে সেবা দেয়া হচ্ছে। সিলভেস্টার টার্নার বলেছেন, হাউজটনে টিকাদান কেন্দ্রগুলো বুধবার বন্ধ থাকবে। এমনকি বৃহস্পতিবারও বন্ধ থাকতে পারে। টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিসেস বলেছে, টিকা সরবরাহ বিলম্বিত হতে পারে।

টেক্সাস অঙ্গরাজ্য সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে। সেখানকার অনেক এলাকায় ‘ব্ল্যাকআউট’ চলছে। অঙ্গরাজ্যটির লাখ লাখ অধিবাসী তীব্র শীতের মধ্যে বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করছে। টেক্সাসে রোববার মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা গেল ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম। অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশের বেশি অঞ্চল বর্তমানে তুষারে ঢেকে গেছে। যুক্তরাষ্ট্রে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা ও কার্বন মনোক্সাইড সংক্রান্ত বিষক্রিয়া। তীব্র ঠাণ্ডার মধ্যে গরম থাকার জন্য গাড়ি ও বাসার জেনারেটর চালু রাখার ফলে এই বিষক্রিয়ার ঘটনাগুলো ঘটেছে। টেক্সাসের ইলেক্ট্রিক রিলায়াবিলিটি কাউন্সিল জানিয়েছে, অঙ্গরাজ্যের ২০ লাখের মতো মানুষ এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বুধবার গভর্নর গ্রেগ অ্যাবট জানান, টেক্সাসের ১২ লাখ মানুষকে আবার বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে, এখনো অনেককে দেওয়ার কাজ চলছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV