টেক্সাসে পিএইচডির গবেষণায় নিয়োজিত অভিজিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে মারকেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডির গবেষণায় নিয়োজিত অভিজিৎ হীরার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তাঁর মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা। নিহত অভিজিৎ হীরা চুয়েটের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। অভিজিৎ পিএইচডি করতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে আসেন বলে জানান সহকর্মীরা। চুয়েটে অভিজিৎ হীরার সহকর্মী ও সহকারী অধ্যাপক টেক্সাসে গবেষণায় নিয়োজিত নুরসাদুল মামুন জানান, অভিজিৎ আবহাওয়ার কারণে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই অবস্থান করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। গবেষণাগারে মরদেহের পাশে নিহতের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও পাসওয়ার্ড, দুটি মুঠোফোন ও ল্যাপটপ এবং এগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আবেদনের চিরকুট পাওয়া যায়। মারকেট বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েব পোর্টালে অভিজিতের মৃত্যুসংবাদকে ‘অপ্রত্যাশিত’ বলা হয়েছে। মারকেট বিশ্ববিদ্যালয়ে অভিজিতের গবেষণার বিষয় ছিল ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং অ্যাসিস্ট্যান্ট’ হিসেবেও কর্মরত ছিলেন। অভিজিতের ইতিমধ্যে ১২টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাইকেল লভেল ‘গিফটেড স্কলার’ হিসেবে আখ্যায়িত করেছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030