Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বিশ্বের জনসংখ্যা হচ্ছে ৭০০ কোটি

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: October 2, 2011 | 12:44 AM

ডেস্ক: এ মাসেই বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছতে পারে। অথচ, মাত্র ৫০ বছর আগেও এ সংখ্যা ছিল ৪০০ কোটি। এদিকে ২১০০ সালে জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ১ হাজার কোটিতে। জাতিসংঘ জনসংখ্যা অধিদপ্তরের সামপ্রতিক এক পরিসংখ্যানে এসব তথ্য দেয়া হয়েছে। সুনির্দিষ্ট কোন সময়ের কথা বলা না হলেও আগামী ৩১শে অক্টোবর তারিখটিকে বেছে নেয়া হয়েছে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রতীকী দিবসটি উদযাপনের জন্য। জাতিসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, ১৮০৪ সালে পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল মাত্র ১শ’ কোটি। তার আগে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল বেশ মন্থর। কিন্তু এরপর থেকে মাত্র ১২৫ বছরের ব্যবধানে জনসংখ্যা বৃদ্ধির এ হার দ্বিগুণ হয়ে যায়। মাত্র দু’শতাব্দীর মধ্যেই সে সংখ্যা ৭ গুণ বেড়ে যায়। ১৯৬০ সালের পর থেকে এ পর্যন্ত জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ। আর, উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় স্থান পেয়েছে মাত্র ৩টি উন্নত দেশ। দেশগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপান।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ