মিশিগানে হ্যামট্রামেক সিটি পাবলিক লাইব্রেরিতে ‘বর্ণমালা বাংলা কর্নার’ উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিশিগানে হ্যামট্রামেক সিটি পাবলিক লাইব্রেরিতে ‘‘বর্ণমালা বাংলা কর্নার’’ উদ্বোধন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হ্যামট্রামেক সিটি মেয়র ক্যারণ মাজেস্কি। বিশেষ অতিথি ছিলেন হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরির পরিচালক টামারা সোছাকা, সিটির দুই বাঙালি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও নাঈম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃদুল কান্তি সরকার।
সাংবাদিক আশিক রহমান জানান, দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে ‘‘বর্ণমালা বাংলা কর্নার’’ এর যাত্রা শুরু হয়। প্রধান অতিথি মেয়র ক্যারন মাজেস্কি বলেন, আজকের এই দিনটা হচ্ছে প্রকৃত দিন। এই বিষয় নিয়ে আলোচনা করার কারণ হলো এই দিনে বাংলাদেশসহ গোটাবিশ্ব তাদের নিজেদের ভাষা দিবস পালন করছে পাশাপাশি মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটিতেও পালিত হচ্ছে। হ্যামট্রামেক সিটি প্রশাসন এই বিষয়কে খুবই গুরুত্ব প্রদান করে। যে ভাষায় আমাদের পুর্বপুরুষেরা কথা বলেছেন, বড় হয়েছেন এবং যে ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করি। আমি জানিনা কতজনের আমাদের এই হ্যামট্রামেক সিটি সম্পর্কে ধারণা আছে। আমি নিসন্দেহে বলতে পারি এই সিটি হচ্ছে বহুজাতি ও বিভিন্ন ভাষার মানুষের মিলনস্থল ও বসবাসের জায়গা। এখানে প্রচুর সংখ্যক বাংলা ভাষী মানুষ বসবাস করছেন। আমি তাদেরকে স্বাগত জানাই। তিনি আরো বলেন, হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ যুগের পর যুগ ধরে বহু ভাষার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এটা সিটির জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন।
বিশেষ অতিথি হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরির পরিচালক তামারা সোচাকা বলেন, এই পাবলিক লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছে অভিবাসীদের জন্য। আমাদের এখানে বেশিরভাগ বই হচ্ছে ইংলিশ তবে অন্যান্য ভাষার বইও রয়েছে। আমি এবং আমার লাইব্রেরি বোর্ড এর পক্ষ থেকে ডাক্তার দেবাশিষ মৃধা ও চিনু মৃধাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বাংলা বই আমাদের এই লাইব্রেরিতে দান করার জন্য। বর্ণমালা বাংলা কর্নার এর উদ্যোক্তা ডাক্তার দেবাশিষ মৃধা ও চিনু মৃধা বলেন, এই পাবলিক লাইব্রেরিতে বাংলা বইয়ের সংযোজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। লাইব্রেরিতে বাংলা বইয়ের সংযোজনের সুযোগ করে দেয়ার জন্য সিটি মেয়র, লাইব্রেরি পরিচালক সহ দুই সিটি কাউন্সিলম্যানের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রদান করছি। আমরা মনে করি প্রবাসে এটা আমাদের বাংলা ভাষার মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে। আগামীতে বাংলা সংস্কৃতির যাবতীয় অডিও, ভিডিও ক্লিপসহ অন্যান্য আনুষঙ্গিক বই প্রদান করবেন বলে জানান। অনুষ্ঠানে সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও নাঈম চৌধুরী বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030