Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

শহীদ দিবসে বাংলাদেশ-কলকাতা-নিউইয়র্ক তিনবাংলা’র কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: February 26, 2021 | 12:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ-কলকাতা-নিউইয়র্কের কবি-সাহিত্যিক-সংগঠকদের সংগঠন ‘তিন বাংলা’া ১৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে নতুন কর্মসূচী নেয়া হয়েছে। শহীদ দিবসে ঘোষিত তিনবাংলা’র গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- ‘মিডিয়া-সেবা সম্মাননা’, ক্যানোপি প্রতিযোগিতা ও টিভি পোর্টাল ঘোষণা। আগামী ৯ এপ্রিল নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে মিডিয়া-সেবা ও ক্যানোপি কম্পিটিশনে বিজয়ীদের মাঝে সম্মাণনা ও পুরষ্কার বিতরণ করা হবে। গত ২১ ফেব্রুয়ারী রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এসব তথ্য জানানো হয়। খবর ইউএনএ’র।

তিনবাংলা, ইউএসএ’র সভাপতি নার্গিস আহমেদের সভাপতিত্বে অনু্িষ্ঠত সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির গ্লোবাল সভাপতি কবি ও সাংবাদিক সালেম সুলেরী। তিনি জানান, ১৯ ফেব্রুয়ারী ১৯ বছরে পদার্পণ করেছে ‘তিনবাংলা’। প্রবাসের নানা প্রতিকূলতার মধ্যেও বাংলা ভাষার সংবাদপত্রগুলো কমিউনিটির কল্যাণে অসামন্য অবদান রেখে চলেছে। এন্য সাংবাদিকদের মিডিয়া সেবা সম্মাননা প্রথম মূল্যায়ন-প্রয়াস। পাশাপাশি মহামারী করোনার সময়ে মানুষের কল্যাণে ক্যানোপি বা ছাউনি দিয়ে স্বাস্থ্যবিধি মোতাবেক রেষ্টুরেন্ট ব্যবসার মাধ্যমে সংশ্লিষ্টরা অবদান রেখে চলেছেন। এজন্য আয়োজন করা হয়েছে ক্যানোপি বা ছাউনি-কৃষ্টি বিষয়ক প্রতিযোগিতা। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করা সহ তিনবাংলা প্রচার ও প্রসারে একুশের রাতেই উদ্বোধন করা হচ্ছে ‘তিনবাংলা টিভি পোর্টাল’। পহেলা বৈশাখ থেকে তিনবাংলা টিভি পূর্ণোদ্যমে কার্যক্রম পরিচালনা করবে। এত নিউইয়র্ক সহ বাংলাদেশ, ভারত, বৃটেন, কানাডা, অস্ট্রেলিয়ার লেখক-শিল্পী-সংস্কৃতিসেবীরা অংশ নেবেন।

সভায় তিনবাংলা, ইউএসএ’র সাধারণ সম্পাদক রওশন হাসান সহ অন্যানের মধ্যে ফার্মাসিস্ট মোস্তাক আহমেদ, সংগঠক আবু খালিকুজ্জামান, মূলধারার রাজনীতিক মেরী জোবাইদা, সংশ্লিষ্ট সাব-কমিটির আহবায়ক আজিজুল হক মুন্না, শরীফ মাহবুবুল আলম, কবি-লেখক নাসরিন চৌধুরী, সংগঠক জাহিদা আলম, শেলী জামান, আনিস ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সংগঠন সূত্রে জানা যায়, মহান শহীদ দিবস থেকেই শুভারম্ভ হয়েছে ‘তিনবাংলা টিভি পোর্টাল’। স্ট্রিমওয়ার্ল্ড বিশ্বসংযোগের মাধ্যমে শুরু হয়েছে কার্যক্রম। এই দিন নিউইয়র্ক সময় রাত ১১.০১ মিনিটে টিভি পোর্টালের উদ্বোধনী অধিবেশনে যৌথভাবে এর উদ্বোধন করেন তিনবাংলা’র শীর্ষ নেতৃদ্বয় যথাক্রমে গ্লোবাল সভাপতি কবি-সাংবাদিক সালেম সুলেরী ও আমেরিকা-চ্যাপ্টার সভাপতি ‘সংস্কৃতিকন্যা’ নার্গিস আহমেদ এবং সমন্বয় করেন লেখক-অধ্যাপক সাব্রী সাবেরীন। এই টিভি-পোর্টালে শুধু প্রবাসের লেখক-গায়ক কুশলীরা নয়, বাংলাদেশ-ভারত-বৃটেন-কানাডা-অস্ট্রেলিয়ার সংস্কৃতিসেবীরাও অংশ নেন। উপস্থাপনায় ছিলেন তিনবাংলা আমেরিকা-চ্যাপ্টার এর সম্পাদক কবি রওশন হাসান ও জাকিয়া আলম। পয়লা বৈাশেখ থেকে ‘তিনবাংলা টিভি পোর্টাল’ এর পূর্ণোদ্যমে কার্যক্রম চালানোর উদ্যোগ চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV