জর্জিয়া স্টেট সেনেটে বঙ্গবন্ধু ও ভাষা শহীদদের স্মরণ, প্রস্তাব পাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাঙালির শহীদ দিবস উপলক্ষে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সেনেট। জর্জিয়া স্টেট সিনেটের প্রথম বাংলাদেশি-আমেরিকান সেনেটর শেখ রহমান এ প্রস্তাব এনেছিলেন। জর্জিয়া সেনেটে গৃহীত প্রস্তাবে বলা হয়, ভাষার স্থান মানুষের অন্তরের অন্তস্থলে। আর এই বিশ্বের ভাষা ও সংস্কৃতির বৈচিত্র লালন বিকাশ ও সংরক্ষণের জন্য বহুভাষিকতা গুরুত্বপূর্ণ।
জর্জিয়া স্টেট সিনেটে পাস হওয়া প্রস্তাবে বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলা হয়, “মাতৃভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি নজিরবিহীন ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ, দিনটি তারা পালন করে শহীদ দিবস হিসেবে।” ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাবকে সমর্থন করে। এরপর ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সেই প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
প্রস্তাবে বলা হয়, “বাংলাদেশ এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপান করছে, একইসঙ্গে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদযাপন, যিনি ছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা। “সুতরাং, এই সেনেটে এই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে যে, এই পর্ষদের সদস্যরা ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছেন এবং বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।”
সেনেটর শেখ রহমান বলেন, “মায়ের ভাষা তথা নিজ দেশ, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার অভিপ্রায়ে যারা অকৃপণভাবে রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেই চেতনা প্রবাস প্রজন্মে জাগ্রত রাখার জন্যে জর্জিয়া স্টেট সেনেটে এই প্রস্তাব পাস হওয়ার গুরুত্ব অপরিসীম।”
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030