Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ৩রা মার্চ থেকে সরাসরি কনস্যুলার সেবা!

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: March 2, 2021 | 6:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ৩রা মার্চ ২০২১ হতে কনস্যুলার সেবা গ্রহীতাগণ করোনা মহামারীজনিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সরাসরি কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। এজন্য কোন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। তবে যথারীতি ডাকসেবা (Postal Service) অব্যাহত থাকবে। বাংলাদেশ কনস্যুলেটেএক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, পূর্বের নিয়মে অফিস চলাকালীন প্রতিদিন সকাল ০৯:৩০ ঘটিকা হতে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত সকল প্রকার কনস্যুলার সেবার আবেদন গ্রহণ করা হবে এবং প্রতিদিন বিকাল ৩ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ডেলিভারী প্রদান করা হবে।

এ প্রেক্ষিতে, সকল সেবাগ্রহীতাগণকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কনস্যুলেটে আগমনের জন্য অনুরোধ করা যাচ্ছে। যেহেতু করোনা মহামারীর কারণে বর্তমানে নিউইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক Indoor সমাবেশে একটি নির্দিষ্ট সংখ্যার বেশী জনসমাগমের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু অধিক জনসমাগম হলে স্বাস্থ্যবিধি অনুসরণের স্বার্থে সেবাগ্রাহকদের কনস্যুলেটের বাইরে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হতে পারে।

ইতোমধ্যে যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন, তারা গৃহীত অ্যাপয়েন্টমেন্ট এর নির্ধারিত সময়ে অথবা অফিস চলাকালীন তাদের সুবিধাজনক সময়ে কনস্যুলেটে এসে সেবা গ্রহণ করতে পারবেন।

জরুরী প্রয়োজনে সকলকে নিম্নবর্ণিত টেলিফোন নম্বর/ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ

ফোনঃ ২১২-৫৯৯-৬৭৬৭ (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯:৩০ মিনিট হতে বিকাল ৫:৩০ পর্যন্ত, ছুটির দিন ব্যতিত)

হটলাইন : ৬৪৬-৬৪৫-৭২৪২ (প্রতিদিন ২৪/৭ চালু রয়েছে), ই-মেইল : [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV