Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিজেকে ‘আন্ডারডগ’ ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা!

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 4, 2011 | 11:15 PM

 ডেস্ক: ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে ‘আন্ডারডগ’ বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ ওবামাকে এক মেয়াদি প্রেসিডেন্ট হিসেবে দেখছেন। এ কারণে ওই মন্তব্য করেন ওবামা। খবর : টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, নিজেকে দুর্বল প্রতিপক্ষ (আন্ডারডগ) হিসেবে বিবেচনা করতে আমি অভ্যস্ত। তবে দিন শেষে জনগণ নিশ্চয়ই জানতে চায়, কার ভেতরে লক্ষ্য (ভিশন) রয়েছে। অর্থনৈতিক সংকট, বেকারত্ব কোনো কিছুকেই অস্বীকার করেননি ওবামা। এ প্রসঙ্গে তিনি বলেন, চার বছর আগে যে অবস্থানে ছিল মার্কিনিরা, বর্তমানে তার চেয়ে ভালো কোনো অবস্থানে নেই। তিনি বলেন, যদিও তিনি কংগ্রেসে জনগণের সব দাবি পূরণ করতে পারেননি, তারপরও আমেরিকার জনগণ চায় তিনি (ওবামা) আবার প্রেসিডেন্ট হন। এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩৮ শতাংশ মার্কিনির ধারণা, আগামী নির্বাচনে ওবামা জয়ী হবেন। বিপরীতে ৫৫ শতাংশ মনে করে, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জয়ী হবেন।
আল কায়দা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারবে না : ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে আরেকটি বড় ধরনের হামলা চালানো আল কায়দার জন্য খুবই কঠিন হবে। কারণ দলটির নেতৃত্ব ধ্বংস হয়েছে। চলতি বছর মে মাসে পাকিস্তানের এবোটাবাদে কমান্ডো অভিযান চালিয়ে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এছাড়া আফগানিস্তান সংলগ্ন পাকিস্তানের সীমান্ত এলাকা ও ইয়েমেনে ড্রোন হামলায় আল কায়দার অনেক শীর্ষস্থানীয় নেতা নিহত হওয়ায় দলটিতে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল কায়দা কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে কি-না প্রশ্নের জবাবে ওবামা বলেন, ওসামা বিন লাদেনকে ধরা বা হত্যা করাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।তবে পুরো আল কায়দার নেতৃত্বের দিকে তাকালে দেখবেন তারা ধ্বংস হয়ে গেছে। সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV