Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মিশিগানে বাংলাদেশ দূতাবাসের ৫ দিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: March 4, 2021 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মিশিগানের বাংলা টাউন খ্যাত ‘হ্যামট্রামেক সিটি’র কাবাব হাউসে ৫ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিশিগানে বসবাসরত বাংলাদেশিদেরকে এই সেবা প্রদান করা হয়।

মিশিগানের সংবাদদাতা আশিক রহমান জানান, বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আশফাকুল নোমানের নেতৃত্বে আব্দুল্লাহ আল নোমান, লুতফুর রহমান ও মঞ্জুর এলাহী টিম এই সেবা কার্যক্রম পরিচালনা করেন। তাদেরকে সার্বিক সহযোগিতা করেন সায়মা খান। সেবার মধ্যে ছিল ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব এ্যাটর্নি ও দ্বৈত নাগরিকত্ব সনদ (ডিএনসি) প্রদানসহ অন্যান্য জরুরি সেবা।

মিশিগান স্টেট গভর্নর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে সেবা কার্যক্রম সম্পন্ন করা হয়। হ্যামট্রামিক সিটি পুলিশ কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।

ফার্স্ট সেক্রেটারি আশফাকুল নোমান এ প্রসঙ্গে বলেন, ২০১৯ সালের পরে মিশিগানে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা যায়নি। বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রতি বছরের ন্যায় দূতাবাস কর্তৃক গত বছর সেবা দিতে না পারলেও  এবার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় সেবা প্রদান করতে পেরেছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV