Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জলবায়ু নিয়ে কর্মসূচি: জনগণকেই সরকারকে চাপ দিতে হবে……. রুশনারা আলী

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: October 5, 2011 | 12:14 PM

Details

ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জনগণকেই সংগঠিত হয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। আশা করি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এদেশের মানুষ সংগঠিত হবে। তবে তাদের বিদেশী সম্প্রদায়ের সহায়তার প্রয়োজন রয়েছে। তহবিল গঠনে ব্রিটেনের জনগণ সে দেশের সরকারের   ওপর  চাপ  সৃষ্টি   করতে পারে। সরকারের ওপর দুই দেশের জনগণের পারস্পরিক চাপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার কর্মকান্ডে গতি আসবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ে সমঝোতা সম্মেলন থেকে ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রত্যাশা ও অবস্থান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে অক্সফাম ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিএসআরএল সমন্বয়ক ড. সি এস করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ, হাসানুল হক ইনু এমপি এবং বাংলাদেশে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোনস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিজ্ঞানী ড. আহসানউদ্দিন আহমেদ।

যুক্তরাজ্য লেবার দলের এমপি রুশনারা আলী বলেন, ডারবানে আসন্ন জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে ব্রিটিশ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কোপেনহেগেনে প্রতিশ্রুত তহবিল গঠনে বিশ্ব সম্প্রদায়কে আহবান জানাবে ব্রিটিশ সরকার। এছাড়া আইনি বাধ্যবাধকতার চুক্তি করার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসার জন্য ব্রিটিশ সরকারকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ব্রিটেন বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার দেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজন তহবিল গঠনের বিষয়ে অনেক উন্নতি হয়েছে। তবে কার্যকর উপায় কার্বন গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে তেমন কোন অগ্রগতি হয়নি। উন্নত দেশগুলোও এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উন্নত দেশ অর্থ ছাড়ের কথা বললেও ভুক্তভোগী দেশ তা পাচ্ছে না।

হাসানুল হক ইনু এমপি বলেন, বর্তমানে আমরা দারিদ্র্য দূরীকরণ ও জলবায়ু সমস্যা মোকাবেলার যুদ্ধে নেমেছি। এজন্য আমাদের আন্তর্জাতিক সহায়তা দরকার। সঠিক প্রযুক্তি ও কৌশলের ব্যবহার দরকার। তিনি বলেন, অভিযোজন তহবিল ব্যবহার করার অধিকার ক্ষতিগ্রস্ত দেশেরই থাকতে হবে। এটা বিশ্ব ব্যাংক বা আইএমএফের তত্ত্বাবধায়নে দিলে চলবে না। এ অর্থ ঋণ হিসেবে নয় বরং অনুদান হিসেবে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

মূল প্রবন্ধে ড. আহসানউদ্দিন আহমেদ বলেন, আগামী ৫ থেকে ৮ বছরে জলবায়ু অভিযোজনের জরুরি চাহিদা পূরণে বাংলাদেশের প্রায় ৭০০ কোটি পাউন্ড দরকার। সরকার নিজস্ব সম্পদ থেকেও অর্থের সংস্থান করার চেষ্টা করছে। ২০০৮ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশকে ৬ কোটি পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। কিন্তু অর্থ প্রদানে বিলম্বের কারণে এ সহায়তার কার্যকারিতা কম।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্

সফররত ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভুত সংসদ সদস্য রুশনারা আলী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে ঘন্টাব্যাপী সাক্ষাত্ শেষে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটা বাংলাদেশে তার দ্বিতীয় সফর। তিনি এবার অক্সফাম এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে এসেছেন। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে আমি খুবই খুশি। আমি আমার কাজে খালেদা জিয়ার সহায়তা কামনা করেছি। খালেদা জিয়া আমাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।  এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ।

শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাত্

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রুশনারা আলী সাক্ষাত্ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে এই সাক্ষাতের সময় তিনি নারী ও শিশু বিষয়ক এবং বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে ‘দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইত্তেফাক

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV