বাংলাদেশি লেখক মোশতাক আহমদ-এর মৃত্যৃর ঘটনায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি লেখক-সাংবাদিক সমাজের বিবৃতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: কারাগারে বাংলাদেশি লেখক মোশতাক আহমদ-এর মৃত্যৃর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি লেখক-সাংবাদিক সমাজ। মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের গণমাধ্যম কর্মী লেখক মোশতাক আহমদ কারাগারে আটক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে ক্রমবর্ধমান অন্যায় অবিচার নিপীড়নের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় তিনি তার লেখনী ও কার্টুনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এই কারণেই তাকে দীর্ঘদিন ধরে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছিল।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশে নিবর্তনমূলক কালাকানুন ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক, মিডিয়া কর্মী, লেখক-শিল্পী, মানবাধিকার কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের আটক করার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই কালাকানুনটি প্রণয়নের সময় থেকেই আমরা এর অপব্যবহার সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে আসছি। এখন এটি সরকারি মহলের যে কোন পর্যায়ের ব্যক্তির ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার হাতিয়ারে পরিণত হয়েছে। দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী মহল সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবাদ-সমালোচনা উপেক্ষা করে ক্ষমতাসীন সরকার এই আইনের আওতায় একের পর এক মানবাধিকার লংঘনকারী ও বাক স্বাধীনতা হরণকারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে বিভিন্ন পর্যায়ের নাগরিকদের গ্রেফতার, নির্যাতন, হত্যা, গুম ইত্যাদি। এই প্রক্রিয়ার সর্বশেষ ভিকটিম লেখক মোশতাক আহমদ।
বিবৃতিদ্বাতারা আরো বলেন, এ ঘটনা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের মানবতাবাদী মানুষকে মর্মাহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালাকানুন বাতিলের দাবী জানাচ্ছি। একই সঙ্গে এই দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের সকল স্তরের মানুষের প্রতি সকল ভয়-ভীতি ও মতপার্থক্য পরিহার করে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষরকারী লেখক ও সাংবাদিকরা হচ্ছেন, প্রবীন সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহম্মেদ, প্রবীন সাংবাদিক কাজী শামসুল, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন নাসের , বীরমুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক রানার -এর সম্পাদক জয়নুল আবেদিন , লেখিকা মিনা ফারাহ, জাস্ট নিউজ বিডি এর সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, সিনিয়র সাংবাদিক ড. কনক সরওয়ার, লেখক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ইমরান আনসারী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes