Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি চৌধুরী হারুনের মৃত্যুতে নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: March 5, 2021 | 11:16 AM

স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র উদীচীর সহসভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি চৌধুরী হারুন -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।’
জনাব শফি চৌধুরী হারুন ৪ মার্চ ২০২১ ভোর ১টা ১০ মিনিটে সাউথ ক্যারোলাইনার একটি হাসপাতালে প্রয়াত হন। মৃত্যুর সময় তার কন্যা আতুশা চৌধুরী এবং সহধর্মিনী জেবু চৌধুরী পাশে ছিলেন। গত দুই সপ্তাহ আগে তাঁর ব্রেন স্ট্রোক হয় এবং পরে ব্রেন সার্জারি হয়। এরপর থেকেই তিনি প্রায় অচেতন অবস্থায় হাসপাতালের আই সি ইউ-তে ছিলেন। একমাত্র মেয়ে আতুশা চৌধুরী জানান সাউথ ক্যারোলাইনাতেই তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হবে।
সংগঠনের পক্ষে এক শোক বিবৃতিতে বলা হয়, জনাব শফি চৌধুরী হারুন তার দীর্ঘ প্রবাস জীবনে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার সপক্ষে কাজ করে গেছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি স্বাধীনতার সপক্ষে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন মৃত্যুর পূর্বে পর্যন্ত। এই প্রবাসে সঙ্গীত জগতেও তিনি আলোকিত করেছেন অনেককেই। রবীন্দ্র সঙ্গীত শিল্পী শফি চৌধুরী হারুন বাংলাদেশে ক্রান্তি শিল্পীগোষ্ঠীর একজন হয়ে ষাটের দশকের শেষভাগে ঢাকার রাজপথে ছিলেন সোচ্চার। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বাংলাদেশের সভাপতি, লেখক, সাংবাদিক শাহরিয়ার কবিরের বাল্য বন্ধু । আমরা তার এই চলে যাওয়াতে গভীরভাবে মর্মাহত। তার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
শোক বিজ্ঞপ্তিতে স্বাক্ষরদাতা- সভাপতি ফাহিম রেজা নূর, সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, চলচ্চিত্রকার কবির আনোয়ার, কমিউনিটি লিডার মোরশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক কৌশিক আহমেদ, সাংবাদিক মাহফুজুর রহমান, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, অর্থনীতিবিদ ডঃ শফিক ইসলাম, ডাঃ টমাস দুলু রায়, সাংবাদিক শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি হাসান আল আব্দুল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, লেখিকা নাজনিন সিমন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, রওশন আরা নিপা, শুভ রায়, আহনাফ আলম, গোপাল স্যানাল, আবুল কালাম সোয়েব, রুপা খানম, ইসমাইল হোসেন স্বপন, সেমন্তী ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, ডানা ইসলাম, তোফাজ্জল লিটন, সাইদুর রহমান লিংকন, সাইমুম সোহেল, তাহেরা তারা প্রমুখ।

ট্যাগ:
Situs Streaming JAV