Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র শপথ গ্রহণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: March 8, 2021 | 12:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসীদের অন্যতম আঞ্চলিক-সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রুকলীনের একটি হলে গত ৭ মার্চ রোববার রাতে কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রবীণ সদস্য প্রফেসর ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার আব্দুল মালেক খাঁনের পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক। এসময় নির্বাচন কমিশনের সদস্য শাহাব উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোয়াখালী সমিতির সহ সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। এসময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, বিদায়ী সভাপতি আবদুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন ও করোনায় নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

শপথ গ্রহণকারীরা হলেন : সভাপতি রহমান এইচ আরজু, সহ সভাপতি মোহসিনুর রহমান খান ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এস এম মাঈন উদ্দীন, সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, সহ কোষাধ্যক্ষ সাইফুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফিরোজ আলম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, অফিস সম্পাদক মোবারক আলী, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব আলী, সমাজ কল্যাণ সম্পাদক নূর আবছার স্বপন, সদস্য আব্দুল করিম, মোহাম্মদ জিয়াউল হক ও মোহাম্মদ গোলাম মোস্তফা। শপথ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন নির্বাচন কমিশন, ট্রাস্টি বোর্ড এর সদস্য ও সাবেক কর্মকর্তরা।

শপথ গ্রহনের পর নবনির্বাচিত সভাপতি রহমান এইচ আরজুর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুনের পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়। এসময় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফিরোজ আলম কাজল, সদস্য মাস্টার আব্দুল করিম প্রমুখ। করোনাকালের এ অনুষ্ঠানে প্রবাসী কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। কমিউনিটির অধিকার রক্ষা সহ সংগঠনকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবনির্বাচিত সভাপতি রহমান এইচ আরজু বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঐক্যের ভিত্তিতে কোম্পানীঞ্জ এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনায় সংগঠনের সকল সদস্য সহ কোম্পানীগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক বলেন, নির্বাচন কমিশন এসোসিয়েশনের ধারাবাহিকতা রক্ষাকল্পে গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের সকল সদস্য সহ কোম্পানীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম নবনির্বাচিত কমিটিকে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ