Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের জ্যামাইকা অফিস উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: March 9, 2021 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাংলাদেশিদের আস্থার হোম কেয়ার এজেন্সি ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসির জ্যামাইকার হিলসাইড অফিসের উদ্বোধন হয়েছে গত ৫ মার্চ, শুক্রবার। এদিন বাদ জুমা ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান এবং সিইও গিয়াস আহমেদ। এসময় তাঁর সঙ্গে ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সভাপতি ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, এটিভির সিইও ফরিদ আলম, প্রযোজক ও অভিনেতা শামীম শাহেদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার’র প্রেসিডেন্ট নিপা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট শামসুন নাহার নিম্মি (নিম্মি নাহার), সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা আজম মোহাম্মদ, গোল্ডেন এজ হোম কেয়ারের ডাইরেক্টর সংগীতশিল্পী রানো নেওয়াজ, জ্যাকসন হাইটস অফিসের রুবিনা, জাকিয়া, রাজিনসহ আমন্ত্রিত অতিথিরা। এর আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদে সবার মঙ্গল কামনা করা হয়।

অফিসটি উদ্বোধনের পর ভাইস প্রেসিডেন্ট নিম্মি নাহার বলেন, এ অফিস (হিলসাইডের ৮৭ ৫৪ ১৬৮ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২ দ্বিতীয় তলায় ২০৪ নাম্বার রুম) এর উদ্বোধনের মধ্য দিয়ে আমার স্বপ্ন যাত্রা শুরু হয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমদেকে, যিনি আমাকে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়ার পাশাপাশি জ্যামাইকা অফিসের পরিচালনা ও ব্যবস্থাপনার সুযোগ করে দিয়েছেন।

নিম্মি বলেন, আমি আশাবাদী মানুষ। বাংলাদেশের এনটিভিতে দীর্ঘ এক যুগেরও অধিক সময় নিউজ প্রেজেন্টার হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছি। প্রবাসে এসেও টাইম টেলিভিশনে নিউজ প্রেজেন্টার ছিলাম। পরে প্রথম আলো উত্তর আমেরিকার কনসালটেন্ট ছিলাম। এখন আছি টিবিএন২৪ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার হিসেবেও। এছাড়া এই কয়েক বছরে এ কমিউনিটিতে অন্তত ৩০০ অনুষ্ঠান উপস্থাপনা করেছি। আমি কমিউনিটির মানুষের ভালোবাসা পেয়েছি। আমি মনে করি আমার এ স্বপ্নযাত্রায় বিধাতা সহায় হবেন, কমিউনিটির মানুষরা আমার সাহস হিসেবে কাজ করবেন। আর

আমার উপর আল্লাহর রহমত আর মা-বাবার দোয়া থাকলে আমি সফল হবোই ইনশাআল্লাহ। কারণ আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হোম কেয়ারের সেবা সংক্রান্ত সব বিষয়ে জানতে চলে আসতে পারেন ৮৭-৫৪ ১৬৮ স্ট্রিট জ্যামাইকার হিলসাইড দ্বিতীয় তলার ২০৪ নাম্বার রুমে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV