Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের উভয় ডোজ নেয়ার পর সিডিসির নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: March 9, 2021 | 4:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের উভয় ডোজ নেয়ার পর মানুষ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। নতুন দেয়া এক নির্দেশনায় সিডিসি জানিয়েছে, যাদের পুরোপুরি ভ্যাকসিন নেয়া হবে তারা অন্য সকলের সঙ্গেই দেখা করতে পারবে। শেষ ডোজ নেবার দুই সপ্তাহ পর তারা করোনার বিরুদ্ধে সুরক্ষিত বলে জানিয়েছে সিডিসি। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তিন কোটি মানুষকে পুরো ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। সিডিসি এখন বলছে, এই তিন কোটি মানুষ এখন মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনেই অন্যদের সাথে মেলামেশা করতে পারবে। আবার উপসর্গ দেখা না দিলে, কোভিড সংক্রমিতদের সংস্পর্শে এলেও তাদের পরীক্ষা করাতে বা কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে এখনো কিছু নিয়ম মানতে হবে তাদের। এরমধ্যে আছে, জরুরি নয় এ ধরনের ভ্রমণ এবং অনেক মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে গেলে মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

সিডিসি বলেছে, ভ্যাকসিন নেয়া মানুষ অন্যদের সংক্রমিত করতে পারে এমন ঝুঁকি থেকে যাচ্ছে। ভ্যাকসিন নেয়া ব্যক্তির রোগ ছড়ানোর ক্ষমতা সম্পর্কে যথেষ্ট তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি। সিডিসির উর্ধ্বতন একজন উপদেষ্টা অ্যান্ডি স্ল্যাভিট সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারি থেকে বেড়িয়ে আসার প্রক্রিয়ায় ভবিষ্যতে বিশ্বের চেহারা কেমন হতে পারে আমরা সেটা ব্যাখ্যা করতে শুরু করেছি। অনেক মানুষের যেহেতু পুরো ডোজ টিকা নেয়া হয়ে যাচ্ছে, তাই তারা কী করতে পারবে এবং কী পারবে না তা আমরা স্পষ্ট করে দিতে চাই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV