Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

তথ্যবিশ্ব : ভালোবাসার তালা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: October 5, 2011 | 1:57 PM

বিশ্বে প্রেম-ভালোবাসার ব্যতিক্রমী হাজারো নিদর্শন আছে। তবে ভালোবাসায় তালা লাগানোর ঘটনা একেবারেই নতুন। অবাক করা ভালোবাসার এ রীতি এখন ইউরোপে খুব জনপ্রিয়। ভালোবাসায় মত্ত যুগল একটি তালার ওপর তাদের নাম লিখে সেই তালা ব্রিজের রেলিং বা ল্যাম্পপোস্টে লাগিয়ে দেন এবং চাবিটি ফেলে দেন নিচ দিয়ে বয়ে যাওয়া নদীর উত্তাল স্রোতে। আর অন্য রকম এই রীতি ইতিমধ্যে ইতালিতে দারুণ জনপ্রিয়। রোম, প্যারিস, ভেনিসসহ ইউরোপের অনেক শহরের নদীর ওপর ব্রিজই এখন ‘ভালোবাসার তালা লাগানোর ব্রিজ’ হিসেবে বিবেচিত হচ্ছে। ভালোবাসায় তালা লাগানোর ঘটনার সূত্রপাত হয় ২০০৭ সালে, রোমে। রোমের ঔপন্যাসিক ফেডেরিকা মোকিয়া তার লেখা উপন্যাস ‘হো ভোগলিয়া ডে টে’ (আমি তোমাকে চাই)-এ ভালোবাসায় তালা লাগিয়ে তার চাবিটি নদীর উত্তাল স্রোতের মধ্যে ফেলে দেওয়ার ঘটনা উদ্ধৃত করেন। ২০০৭ সালে উপন্যাসটি বেস্ট সেলার তালিকার শীর্ষে ওঠে। তার পর থেকেই এ দেশের তরুণ-তরুণীরা মনের মানুষকে পেলে তাকে ভালোবাসার কথা জানান এবং দুজনের নাম তালার ওপর লিখে তাইবার নদীর ওপরের মিলভিও ব্রিজের রেলিং বা ল্যাম্পপোস্টে লাগিয়ে দেন এবং চাবিটি নদীর স্রোতে ফেলে দেওয়ার রীতির প্রচলন করেন। প্রেম-ভালোবাসার জন্য ভেনিস খুবই নামকরা। ভেনিসের রিয়াল্টো ব্রিজ প্রেমিক যুগলদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান। সেখানে এখন তরুণ-তরুণীরা তাদের নাম লিখে তালা লাগাচ্ছেন রিয়াল্টো ব্রিজে এবং চাবি ফেলে দিচ্ছেন নিচ দিয়ে বয়ে যাওয়া নদীতে। ভেনিসের আরেক প্রসিদ্ধ স্থান ভেরোনা, যেখানে রোমিও-জুলিয়েট অন্তরঙ্গ সময় কাটিয়েছেন বলে কথিত আছে। সেই ভেরোনায় রোমিও বাসা হিসেবে খ্যাত স্থানটির আশপাশেও ভালোবাসার তালা লাগানোর ঘটনা ঘটছে হরহামেশা।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV