Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনার উদ্যোগ:যুক্তরাষ্ট্র ও কানাডায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: October 5, 2011 | 2:44 PM

 

 কূটনৈতিক প্রতিবেদক :বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত দুই খুনি লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী ও লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে আজ বুধবার যুক্তরাষ্ট্র ও কানাডায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণু বিভাগের মহাপরিচালক শামীম আহসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বঙ্গবন্ধুর ওই দুই খুনিকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডকে চিঠি পাঠিয়েছেন।’ তিনি বলেন, ‘গতকাল ফ্যাক্সের মাধ্যমে ওই দুটি চিঠি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে। ওই দুটি মিশন চিঠি দুটি দুই পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পাঠাবেন। চিঠি দুটির অনুলিপি ঢাকায় দেশ দুটির মিশনে পাঠানো হয়েছে।’
বেশ কিছুদিন জার্মানিতে লুকিয়ে থাকার পর লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় রয়েছেন। রাজনৈতিক শরণার্থী হিসেবে কানাডায় তাঁর আবেদন খারিজ হয়ে গেছে। লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করলেও কানাডায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি গত বছরের ২৮ জানুয়ারি কার্যকর করা হয়। তাঁরা হলেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন (ল্যানসার)।
মৃত্যুদণ্ড পাওয়া বাকি সাতজনের মধ্যে খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আবদুল মাজেদও বিদেশে পালিয়ে আছেন। দণ্ডিত আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনাসদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স্বজনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV