Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ ফি বৃদ্ধি

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: March 11, 2021 | 3:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণের ফি বৃদ্ধি করা হয়েছে। গত ৪ মার্চ জ্যাকসন হাইটসস্থ প্লাটিনাম ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত বাংলাদেশী ড্রাইভিং স্কুল মালিকদের এক সভায় ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। সভায় করোনা ভাইরাস সংক্রামনে ড্রাইভিং স্কুলের ব্যবসার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভা সূত্রে জানা হয়, করোনা ভাইরাসের প্রকোপের কারণে নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য নিউইয়র্ক অঙ্গরাজ্যের মোটর ভেহিকেল রোড টেষ্টে একাধিক শিক্ষার্থীকে পরীক্ষার জন্য গ্রহণ নিষিদ্ধ এবং একাধিক শিক্ষার্থীকে একসঙ্গে একই গাড়ীতে বহন করার উপর নিষেধাজ্ঞহা জারি করেছে। এর ফলে স্কুলগুলো আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ও কমার্শিয়াল গাড়ীর ইনস্যুরেন্স বৃদ্ধি পাওয়ায় স্কুলগুলোর খরচ বৃদ্ধি পেয়েছে। চুক্তি মোতাবেক প্রতিটি স্কুলকে প্রতি বছর অফিস ভাড়া বৃদ্ধির সম্মুখিন হতে হচ্ছে। এমতাবস্থায় ড্রাইভিং শিক্ষার ফি সামান্য বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। যা অনান্য কমিউনিটি ড্রাইভিং স্কুলের চেয়েও নিম্নে রাখা হয়েছে বলে জানান হয়।
বর্ধিত প্রশিক্ষণ ফির মধ্যে রয়েছে, ৫ ঘন্টার লেসন প্যাকেজ প্রতি লেসন ৪০ ডলার করে মোট ২০০ ডলার, ৫ ঘন্টার ক্লাশ ৫০ ডলার, রোড টেষ্টের গাড়ীর ফি ৭০ ডলার, রোড টেষ্ট এ্যাপয়েন্টমেন্ট ফি ২০ ডলার, মোট ৩৪০ ডলার, ডিসকাউন্ট ৩০ ডলার, ৫ ঘন্টার লেসন প্যাকেজ সর্বমোট ৩১০ ডলার।
১০ ঘন্টার লেসন প্যাকেজ প্রতি লেসন ৪০ ডলার করে মোট ৪০০ ডলার, ৫ ঘন্টার ক্লাশ ৫০ ডলার, রোড টেষ্টের গাড়ীর ফি ৭০ ডলার, রোড টেষ্ট এ্যাপয়েন্টমেন্ট ফি ২০ ডলার, মোট ৫৪০ ডলার, ডিসকাউন্ট ৫০ ডলার, ১০ ঘন্টার লেসন প্যাকেজ সর্বমোট ৪৯০ ডলার।
সভার সিদ্ধান্ত মোতাবেক এই রেট অবিলম্বে কার্যকারী হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV