Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

৩৫তম ফোবানা সম্মেলনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছেন কনভেনার জি আই রাসেল

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: March 13, 2021 | 11:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডিসি: ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর বিভিন্ন কার্যক্রম নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছেন কনভেনার জি আই রাসেল। এপ্রিল মাসের প্রথম তিন সপ্তাহ তিনি বাংলাদেশে অবস্থান করবেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ। বাংলাদেশ সফরের সময় কনভেনার জি আই রাসেল সরকারি উচ্চ পর্য্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশের ব্যবসায়ী নেতবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যিক সহ ফোবানায় আমন্ত্রিত কবি সাহিত্যিক শিল্পী ও কলাকুশলীদের সাথে মিলিত হবেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে তিনি আবারো যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন। ”প্রমোট ইউর প্রোডাক্ট টু দ্যা ওয়ার্ল্ড” বা “বিশ্ব পরিমন্ডলে আপনার পণ্য প্রচার করুন, নতুন ক্রেতার সন্ধান করুন” এ স্লোগান নিয়ে ৩৫তম ফোবানা সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটন ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ”উইটসি-২০২১”। ওয়াশিংটন ডিসি বেইজ উইটসি’র সহযোগীতায় এই ট্রেড শোতে বাংলাদেশ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহন করবে আশা করা যাচ্ছে।

আগামী ১৫ মে শনিবার ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলনের জন্য ফান্ডরেইজ ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে ৩৫তম ফোবানা সম্মেলনের মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত হয়েছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় টেলিভিশন মিডিয়া চ্যানেল আই, প্রিন্টিং মিডিয়া বাংলাদেশ প্রতিদিন এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয়।

উল্লেখ্য, ’নুতন প্রজন্মের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে আগামী সেপ্টেম্বর মাসের ৩, ৪ ও ৫ তারিখ শুক্র শনি ও রোববার তিন দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোস্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল, এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

তিনদিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী, সেমিনার, ফোবানা ড্যান্স আইডল, ফোবানা মিউজিক আইডল, মিস ফোবানা ২০২১, ফ্যাশন শো, ইন্টারফেইথ ডায়ালগ, কাব্য জলসা, কবি সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, বইমেলা, ইয়ুথ ফোরাম, পঞ্চকবির অনুষ্ঠান, লোকজ সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান সহ রয়েছে নানা আয়োজন। সম্মেলন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ভিজিট করুন ৩৫তম ফোবানা সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইট ফোবানা২০২১ডিসি.কম (fobana2021dc.com) অথবা ইমেইল করুন [email protected].

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV