যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন ডলার দেবে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। গত বছর জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বে আলোড়ন উঠেছিল। তাকে প্রায় ৯ মিনিট রাস্তার সঙ্গে চেপে ধরে ছিলেন মিনিয়াপোলিসের পুলিশ কর্মকর্তা ডেরেল চাউভিন। এসময় তিনি বাঁচার জন্য একাধিক বার আকুতি করলেও তাকে ছারেননি চাউভিন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। নিন্দার ঝড় বয়ে যায় বিশ্বজুড়ে।
ফ্লয়েডের পরিবারের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী বেনজামিন ক্রা¤প। তিনি জানান, এটি মার্কিন ইতিহাসে কোনো হত্যার বিচারপূর্ব অবস্থায় সবথেকে বড় অংকের অর্থ ঘোষণা। এটি প্রমাণ করে, পুলিশের হাতে কোনো কৃষ্ণাঙ্গের মৃত্যু আর অগুরুত্বপূর্ন বিষয় নয়। ক্রা¤েপর সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন ফ্লয়েডের পরিবারের সদস্যরাও। তারা অর্থের বিষয়টি নিয়ে সন্তোষ জানান।
চাউভিনকে সেসময় পুলিশ থেকে বরখাস্ত করা হয়। এ সপ্তাহে হেনেপিন কাউন্টিতে তার বিচার শুরু হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, পুলিশের ট্রেনিং থেকে যা শেখানো হয়েছে তিনি তাই সরাসরি অনুসরণ করেছেন।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








