Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের শুভেচ্ছা বিনিময় ওজোন পার্কের ফুলতলী জামে মসজিদে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: March 15, 2021 | 12:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ওজোন পার্কের ফুলতলী জামে মসজিদে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ১২ মার্চ শুক্রবার মসজিদের মুসল্লীদের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সমর্থন কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, ২০১৭ সালের সিটি কাউন্সিল নির্বাচনে এ সিটে দ্বিতীয় অবস্থানে থেকে খুব অল্প ভোটের ব্যবধানে আমরা হেরেছিলাম। আপনাদের সকলকে পাশে পেলে এ যাত্রায় জয়ী হওয়া খুবই সম্ভব। আপনারা চাইলেই এ পরিবর্তন সম্ভব। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশিদের আরও বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে যেতে হবে। তখনই জয় হবে আমাদের।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান। তিনি বলেন, আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে কাজ করার সুযোগ চাই। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার প্রায় ৮০ শতাংশ ভোটারই ডেমোক্রেট। তাই দলীয় প্রাইমারীতে যিনি জয়ী হবেন, তিনিই সিটি কাউন্সিলে বিজয়ী হবেন নিশ্চিত।

হেলাল শেখ বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজিতে অধ্যয়নকালে তিনি দক্ষিণ এশিয়ানদের মধ্যে সর্ব প্রথম স্টুডেন্ট গভর্ণমেন্ট এসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন। একজন নির্বাচিত ভিপির অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালী কাউন্সিলম্যান হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবো। সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই।
কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফুলতলী জামে মসজিদ ওজোন পার্কের সভাপতি মোহাম্মদ নাসির হুসেন ও সাধারণ সম্পাদক জামাল হোসেনও শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ২ নভেম্বর মঙ্গলবার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV