Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

চ্যানেল আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগরকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: March 15, 2021 | 4:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: চ্যানেল আই টেলিভিশন এবং ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগরকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন জানিয়েছেন সম্মেলনের কনভেনার জি আই রাসেল। গত ১৩ সেপ্টেম্বর ফরিদুর রেজা সাগরের পক্ষে এই আমন্ত্রন পত্র গ্রহন করেন চ্যানেল আই টেলিভিশন নিউইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদ।

১৩ মার্চ শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৩৫তম ফোবানা সম্মেলনের টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদ এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন নিউইয়র্কে নির্বাহী সম্পাদক লাভলু আনসারের সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনেভনার জি আই রাসেল। বৈঠকে সম্মেলনকে সফল করবার জন্য বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে চ্যানেল আই টেলিভিশন পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুনকেও সম্মেলনে অতিথি হিসাবে আমন্ত্রন জানানো হয়। এছাড়াও বৈঠকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বণ্যা এবং ফেরদৌস আরাকে ৩৫তম ফোবানা সম্মেলনে স্পন্সর করবার জন্য চ্যানেল আই টেলিভিশন এবং ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগরের প্রতি অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, চ্যানেল আই টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন মিডিয়া পার্টনার হিসাবে ৩৫তম ফোবানা সম্মেলনের সাথে যুক্ত রয়েছে।  

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV