Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ইতালিতে বাংলাদেশ দূতাবাস এর উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত ওয়েবিনার-এ ব্যাপক সাড়া

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: March 16, 2021 | 10:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, রোম, ইতালি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৪ মার্চ বাংলাদেশ দূতাবাস, রোম কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্মে ইতালি প্রবাসী অনিবাসী বাংলাদেশীদের (Non-Resident Bangladeshis-NRBs) জন্য আয়োজিত উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ ইতালি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিপুল সাড়া জাগায়। ইতালির নয়টি শহরের 33 জন প্রবাসী বাংলাদেশী সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দূতাবাস কর্তৃক আয়োজিত এ উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত প্রশিক্ষণের শুরুতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান স্বাগত বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। এর ধারাবাহিতকায় উদ্যোক্তা ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিতকরণের জন্য রোমস্থ বাংলাদেশ দূতাবাস এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে বিপুল সাড়ার প্রেক্ষিতে 2/3 টি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলেও তিনি সকলকে অবহিত করেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ইথিওপিয়াতে মনোনীত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বিষয়মূহ এবং সরকার প্রদত্ত সুবিধাসমূহ নিয়ে পৃথক পৃথক দু’টি অধিবেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এর পরিচালক মোঃ আরিফুল হক এবং বিডা-র উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস, রোম এর ইকনমিক কাউন্সেলর মানস মিত্র।

প্রবাসীরা ট্যুরিজম, জাহাজ নির্মাণ, আমদানি-রপ্তানি বাণিজ্য, চামড়াজাত শিল্প, রেস্টুরেন্ট ব্যবসা, মেটাল ইন্ডাষ্ট্রিসহ বিভিন্ন সেক্টরে ক্ষুদ্র বিনিয়োগ বিশেষ করে আর্থিক সহায়তা, রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স প্রাপ্তির বিষয়ে বিশেষজ্ঞদের সরাসরি প্রশ্ন করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এর অতিথি বক্তারা তাঁদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ভবিষ্যতে তাদের সাথে যোগাযোগ রাখার স্বার্থে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং ফেসবুক পেজ শেয়ার করেন। দূতাবাসও তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইল এর মাধ্যমে উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি প্রস্তাব গ্রহণের আশ্বাস প্রদান করে।

অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তা (motivational speaker) হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বিনিয়োগের মাধ্যমে বর্তমান সরকার প্রদত্ত প্রণোদনা প্যাকেজ গ্রহণ করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার ‍সুযোগ গ্রহণের জন্য ইতালি প্রবাসী বাংলাদেশীদের আহবান জানান। প্রবাসী বাংলাদেশীদের ‘দূত’ হিসেবে উল্লেখ করে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আরো বলেন যে, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য থেকে আরম্ভ করে ট্যুরিজম, গার্মেন্টস এবং চামড়াজাত পণ্য প্রস্তুতকরণসহ বিভিন্ন ব্যবসায় ইতালিতে বসাসরত প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সে ধারাবাহিকতায় প্রবাসীরা বিনিয়োগ-বান্ধব বর্তমান বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

প্রবাসীদের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা তৈরির চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী 21 মার্চ 2021 দ্বিতীয়  প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ