নিউইয়র্কে মদীনা মসজিদে পবিত্র মিরাজুন্নবী (সা:)পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে ম্যানহাটনে “ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইনক” মদীনা মসজিদে গত ১০ মার্চ বুধবার পবিত্র মিরাজুন্নবী (সা:) উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মো: নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং ইমাম ও খতিব মাওলানা সুন্নাতুর রহমানের পরিচালনায় আলোচনা পেশ করেন আসসাফা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিক আহমদ রেফায়ী। মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ জুলফিকার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আলিমে দ্বীন আন কালচারাল সেন্টার এর পরিচালক মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাঈল বলেন, মিরাজুন্নবী (সা:) ইসলামের অন্যতম একটি নিদর্শন। সৃষ্টির সর্ব শ্রেষ্ট নিয়ামত নবী মুহাম্মদ (সা:) কে আল্লাহ দাওয়াত দিয়ে স্বশরীর পৃথিবী হতে আরশে আযিম পর্যন্ত ভ্রমন করিয়ে আল্লাহর দিদার নসিব করান।সকল নবী রাসুলগণও তাঁর পিছনে সালাত আদায় করে খাতামুননবীনকে স্বার্থক করেন। সকল নিয়মরাজি অবলোকন করিয়ে পাঁচ ওয়াকত সালাত নিয়ে প্রত্যাবরতন করেন।আল্লাহ মিরাজের গুরুত্ব অনুধাবনে লম্বা একটি সুরা অবতীর্ন করেন।অসংখ্য মুসাললিদের উপস্হিত একটি প্রানবন্ত এ মাহফিল উপস্তিত হওয়ার জন্য কৃতজ্ঞতা পরকাশ করেন মসজিদ কমিটির ভাইস প্রেসিডন্ট মুহাম্মদ এস ইউসুফ, খলিল আহমদ, জেনারেল সেকরেটারি মুহাম্মদ এনায়েত হোসেন জালাল, এসিসটেন্ট সেকরেটারি আসলাম সিকদার, ট্রেজারার সাহেদ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার মুহাম্মদ বেলাল হোসাইন, মেম্বার আলমগীর খান, জাকির হোসেইন, মুহাম্মদ আব্দুল হাসিব ফারুক, মুহাম্মদ সুমন, মির্জা আবু সুফিয়ান, বসির খান সহ বোর্ড অব ট্রাস্টি।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030