দুধ থেকে কাপড় তৈরি:ব্যাকটেরিয়া নিরোধক, বার্ধক্য নিরোধক এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রক্ত সঞ্চালনে সাহায্য করে

ডেস্ক: জার্মানির হ্যানোফারের এক তরুণী ফ্যাশন ডিজাইনার বাড়ির ফ্রিজে সংরক্ষিত দুধের মতো দৈনন্দিন খাবার থেকেই এবার কাপড় তৈরি করেছেন। দুধের মধ্যে থাকা প্রোটিন সমূহ ঘনীভূত করে তৈরি করা ‘কিউ মিলচ’ নামের এ কাপড়ই হচ্ছে কোন রাসায়নিক ছাড়াই মানুষের হাতে তৈরি বিশ্বের প্রথম তন্তু। কিউ মিলচের উদ্ভাবক ২৮ বছর বয়সী আঙ্কে ডমাস্ক বলেছেন, এটা রেশমের মতো নরম ও কোন গন্ধ নেই। এটাও ধোয়াও যাবে অন্য যে কোন কাপড়ের মতোই। তিনি বলেন, প্রাকৃতিক উপাদান থেকে তৈরি কিউ মিলচ শুধু পরিবেশবান্ধবই নয়, এর স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। প্রোটিনে থাকা অ্যামিনো এসিড উপাদানটি ব্যাকটেরিয়া নিরোধক, বার্ধক্য নিরোধক এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রক্ত সঞ্চালনে সাহায্য করে। ডমাস্কের ফ্যাশন লেবেল ম্যাডমোসেল চিচি (এমসিসি) কিউ মিলচ উৎপাদন শুরু করেছে বলে তিনি জানিয়েছেন। এমসিসি’র বর্তমান পোশাকগুলো বিভিন্ন ধরনের তন্তুর সমন্বয়ে তৈরি কাপড় দিয়ে বানানো হয়। তবে এর কিছু পোশাক সম্পূর্ণ দুধ থেকে তৈরি কাপড় দিয়ে বানানোর পরিকল্পনা করছেন ডমাস্ক। দুধ থেকে তৈরি তন্তু নতুন নয়, ১৯৩০’র দশক থেকেই দুধ থেকে তন্তু উৎপাদিত হতো। তবে সেগুলো তৈরি হতো বিভিন্ন রাসায়নিক ব্যবহারের মাধ্যমে। কিউ মিলচ সম্পূর্ণ দুধ থেকেই তৈরি হয়। ডমাস্ক জানান, কিউ মিলচ তৈরিতে অত্যন্ত ঘনীভূত ননী এবং কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। প্রথমে গুঁড়ো দুধ থেকে ননী আলাদা করে নিয়ে মাংস কিমা করার যন্ত্রের মতো একটি যন্ত্রের সাহায্যে তাপ প্রয়োগ করে অন্যান্য উপাদানগুলোর সঙ্গে মেশানো হয়, তন্তু বেরিয়ে আসতে শুরু করলে তা অন্য যন্ত্রের সাহায্যে গুটিয়ে নেয়া হয়। মাত্র ছয় লিটার দুধ থেকে একটি পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় পুরো কাপড় পাওয়া যায়। এতে ব্যয় হয় দেড়শ’ থেকে দুশ’ ইউরো। তবে তরল দুধের মতো এসব পোশাক কখনও মেয়াদোত্তীর্ণ হবে না বলেই জানান ডমাস্ক। তাপ প্রয়োগের সময় এর আনবিক গঠন বদলে গিয়ে এর পচন ক্রিয়া বন্ধ হয়ে যায়। ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্য থাকায় দুধজাত এ তন্তু ওষুধ ও প্রসাধনী তৈরিতেও ব্যবহার করা সম্ভব। কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গাড়ির ভেতরে ব্যবহারের জন্য পরীক্ষামূলকভাবে এ তন্তু ব্যবহার করছে।
মানবজমিন
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity