Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ কুইন্সের ২০টি সংগঠনের উদ্যোগে মেডিকেল ক্যাপ

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: March 16, 2021 | 3:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ কুইন্সের ২০টি সংগঠনের উদ্যোগে এস্টোরিয়ার ব্রডওয়েস্থ কুইন্স লাইব্রেরীর সামনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাপ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এতে সেবা নেন পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা। সেবার মধ্যে ছিল ফ্রি এন্ডিবডি টেস্ট, কভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েনমেন্ট এবং কাউন্সিলিং। এছাড়াও এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জনের মতো নর-নারীকে ফ্রি এন্টিবডি টেস্ট ও সেবা দেয়ার পাশাপাশি ফ্রি মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানাটাইজার, ভিটামিন-সি ট্যাবলেট এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি করোনার ভ্যাক্সিন নেয়ার জন্য সাধারণ জনগনকে এপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়া হয়। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে কুইন্স বোরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড, সিটি কাউন্সিলম্যান কনসাটাডিস কস্তা, ইন্সুরেন্স কোম্পানী সিনা’র চিফ অফ স্টাফ জোসেফ ডি মারিয়া, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী ও এনওয়াইপিডি ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাবেক সভাপতি বদরুন খান মিতা, অ্যাসেম্বলি ম্যান অফিস-এর প্রতিনিধি আয়াত হোসাইন, মূলধারার রাজনীতিক হেনজপল, ভেনেসা জন হল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রহমান, মিজানুর রহমান রুবেল, নাসের প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখিত কর্মসূচী চলাকালে কভিড সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভসও বিতরণ করা হয় সেবা গ্রহিতাদের মধ্যে। এই কর্মসূচী আয়োজনে ইন্সুরেন্স কোম্পানী সিনা, নিউইয়র্ক হেলথ হসপিটাল, মেট্রোপ্লাস মেডিকেল ইন্স্যুরেন্স, রিস স্যাটেলমেন্ট এবং ইন্ডিয়া হোমস সহ আরও অনেকে সহায়তা করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV