নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি কভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2255077691299912
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী কমিউনিটিতে সর্ব প্রথম কভিড-১৯ জনসন এন্ড জনসন সিঙ্গেল ডোজ ভ্যাকসিন কর্মসূচির আয়োজনের মাধ্যমে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব কমিউনিটির সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বছরের প্রথম বিনামূল্যে কভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচি অনুষ্ঠিত হয় গত ১৩ মার্চ শনিবার। এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১২২ জন প্রবাসী বাংলাদেশী জনসন এন্ড জনসন সিঙ্গেল ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন।

সেবা মূলক সংগঠন নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের এ ভ্যাকসিন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসিফ বারী ও ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবীব। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক এর গভর্ণর লায়ন রিকি ইটো, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মেদাদী সাই ও আমাদো সাই, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আব্দুর রহিম হাওলাদার ও ট্রেজারার লায়ন মুহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী লায়ন কাজী এ নয়ন, কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ লায়ন এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন হারুন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্স সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মিডিয়া কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক লাভলু আনসার, ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, চ্যানেল আই যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, এটিএন টিভির কানু দত্ত, আল জুম্মা ইন্টারফেইথ ম্যাগাজিন সম্পাদক ইমাম কাজী কাইয়ুম ও সাংবাদিক মুহাম্মদ হোসেন দিপু।

সহযোগিতায় ছিলেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ মতিউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ নাসির উদ্দিন, লায়ন মোঃ রফিকুল ইসলাম, লায়ন এ কে এম এ রশিদ, লায়ন রকি আলিয়ান, লায়ন সাইফুল ইসলাম, লায়ন রায়ান তাজ, লায়ন ফাহাদ সোলাইমান, লায়ন ফেমড রকি, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন মোঃ হেলাল উদ্দিন, লায়ন ডেইজি ইয়াসমিন, লায়ন মুস্তাফা অনিক রাজ, লায়ন আসাদ।
মূলধারার আমেরিকান কমিউনিটি, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি, ফিলিপাইন-আমেরিকান কমিউনিটি, জাপানিজ-আমেরিকান কমিউনিটি, স্প্যানিশ কমিউনিটি সহ নিউজার্সি ও মেরিল্যান্ড থেকে লোকজন এই অতি জরুরি ভ্যাকসিন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সাস্থ্যই সকল সুখের মূল, সাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সকলের সুস্থতার লক্ষ্যে এই ফ্রি ভ্যাকসিন কর্মসূচি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।
স্পন্সর ওয়ালগ্রিনস ফার্মেসী ও তাদের রেজিস্টার্ড ফার্মাসিস্ট ও নার্সের মাধ্যমে এই ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030