Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র কার্যকরী কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: March 17, 2021 | 4:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (AADA) বোর্ড অব ডাইরেক্টরস সভায় ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। জ্যামাইকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ডাইরেক্টরস সদস্য ওসমান গনি।

শাহাব উদ্দিন বাচ্চু : এসএম ইকবাল

১১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরসরা হলেন, শাহাব উদ্দিন বাচ্চু, এসএম ইকবাল, কিউ জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডজুটেন্ট (অব.) ইসমাইল খান আনসারী, গিয়াস উদ্দিন চৌধুরী ঝিনু, ডা. আবদুল লতিফ, ওসমান গণি, ইঞ্জিনিয়ার এম আনোয়ার তুহিন, আকরামুজ্জামান, মজিবুদ্দিন জেন্টু, ফরহাদ হোসেন রোজেন।
বোর্ড অব ডাইরেক্টরস সদস্যদের সভায় এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী নির্বাচিত করা হয়। ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি যার প্রেসিডেন্ট নির্বাচিত হন এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র বোর্ড অব ডাইরেক্টরস শাহাব উদ্দিন বাচ্চু। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন আবদুন নুর মো. বড় ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. এম আনোয়ার তুহিন, মোহম্মদ আলী।
জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন এসএম ইকবাল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডজুটেন্ট (অব.) ইসমাইল খান আনসারী চিফ কো-অরডিনেটর নির্বাচিত করা হয়েছে। কো-অরডিনেটর নির্বাচিত হয়েছেন মো. আকরামুজ্জামান, দারাব ইউ জুলহাজ।এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র বোর্ড অব ডাইরেক্টরস শাহাব উদ্দিন বাচ্চু জানান, গণতন্ত্র প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি রোধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করাই এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্সের মূল লক্ষ্য। এ এলায়েন্স এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে।
শাহাব উদ্দিন বাচ্চু জানান, ইতোমধ্যেই এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কমিউনিটিতে বেশ আলোচিত হচ্ছে। আগামীতে এশীয় দেশগুলোর আর্থ-সামাজিক, রাজনৈতিক উন্নয়নে এ এলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ