মৌলানা আব্দুল্লাহর জীবন ও কর্মের উপর আলোচনা আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র
ইউএসএনিউজ অনলাইন.কম : আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ বিশিষ্ট আলিমে দ্বীন বহু মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাঘার কারী ছাহেব খ্যাত মৌলানা কারী মুহাম্মদ আব্দুল্লাহ (র:) এর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ১৫ মার্চ সোমবার। ভার্চুয়ালী আয়োজিত এ মাহফিলে আলোচনা করেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর ষ্টান্ডিং কমিটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিকী, আঞ্জুমানে আল ইসলাহ ইউকে এর সভাপতি শাইখুল হাদীস আল্লামা আব্দুল জলীল, ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী মডেল স্কুলের অবসরপ্রাপ্ত হেড মৌলভী নিউইয়র্ক প্রবাসী আল্লামা আব্দুর রহমান, রসুলগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লন্ডন প্রবাসী মৌলানা শামসুদ্দীন আহমদ নূরী, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মৌলানা মাসুক আহমদ তাপাদার, হযরত মৌলানা হাফিয মহসিন আহমদ, কুলাউড়া চান্দাইর পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সরওয়েরে জাহান, হবিবপুর কেশবপুর ফাদিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল হাকিম, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হুসেন, সাবেক তালামিয সভাপতি ছাত্রনেতা শরীফ উদ্দিন প্রমুখ।
ইউএসএ আল ইসলাহ ষ্টেন্ডিং কমিটির সচিব অধ্যক্ষ এমএ নুরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ফ্রান্স ও কানাডা হতে সংযুক্ত হয়ে কালামে পাক থেকে তিলাওয়াত ও নাতে রাসুল (স:) পাঠ করেন মৌলানা আবুল হাছান নুরুন্নবী ও খন্দকার অবু সাদিক। দেশ-বিদেশ হতে উপস্থিত সুধীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের পক্ষ হতে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে আব্দুল হাই রাইহান।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








