Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউজার্সিতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উদযাপন নিউইয়র্কের বাংলাদেশ ও ভারতের কনস্যুলেট জেনারেল’র

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: March 19, 2021 | 1:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের বাংলাদেশ ও ভারতের কনস্যুলেট জেনারেল এর যৌথ অংশগ্রহণে নিউজার্সির আনন্দ মন্দির প্রাঙ্গনে ১৭ মার্চ ”জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন এবং ‘মুজিববর্ষ’ উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং ভারতের কনসাল জেনারেল রনধীর জশওয়াল যৌথভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর বাংলাদেশ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ও ভারতের কনসাল জেনারেল আনন্দ মন্দির প্রাঙ্গনে যৌথভাবে একটি চেরী গাছ রোপন করেন।

১৭ মার্চ-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বলেন যে ১৯২০ সালের এই দিনে টুঙ্গীপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে উপস্থিত হতে পেরেছি। “বঙ্গবন্ধু” ও ”বাংলাদেশ” আজ সমার্থক এবং একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর অবিচল সংগ্রাম ও মানবদরদী নেতৃত্ব তাঁকে ”বিশ্ববন্ধু”-তে পরিণত করেছে। তিনি আরো বলেন যুদ্ধবিধ্বস্ত দেশকে ”সোনার বাংলা” হিসাবে গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের জন্য বঙ্গবন্ধু সময় পান মাত্র সাড়ে ৩ বছর।

স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর ”সোনার বাংলা” বাস্তবায়নের স্বপ্নপূরণ হতে দেয়নি। কনসাল জেনারেল বলেন, ২০২১ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই আনন্দঘন মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে যা আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। নিউইয়র্ক টাইমস-এ সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের দারিদ্র দূরীকরণে বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ অথবা ওয়ালস্ট্রীট জার্নালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার “ইকোনোমিক বুল” হিসেবে অভিহিত করার বিষয় সমূহ বঙ্গবন্ধুর এই শুভ জন্মদিনে বাংলাদেশের আনন্দের মাত্রাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে বলে কনসাল জেনারেল মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিশ্বের প্রথম পাঁচটি দ্রুতবর্ধনশীল অর্থনীতির একটি উল্লেখ করে কনসাল জেনারেল বলেন অর্থনীতিসহ উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ণ, দারিদ্র বিমোচন, গড়আয়ু বৃদ্ধি ও চলমান মেগাপ্রকল্পসহ অবকাঠামোর উন্নয়ন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্যগতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে।

ভারতের কনসাল জেনারেল রনধীর জশওয়াল জাতির জনকের ১০১তম জন্ম দিবস এবং ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উৎসবে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্র/সরকার প্রধানদের সাম্প্রতিক ঢাকা সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে ‍উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবং বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ভারতীয় কনসাল জেনারেল উò অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্য শেষ করেন ”জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানের মধ্য দিয়ে।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারগারের রোজনামচা এবং ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2, & 3 বইসমূহ আনন্দ মন্দির কতৃপক্ষের নিকট হস্তান্তর করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

মুজিববর্ষে জাতির পিতার ১০১তম জন্মদিনের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটিতে করোনাজনিত স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশ এবং ভারতের শিল্পীগণ বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উপজীব্য করে দেশাত্ববোধক গান পরিবেশন করেন। অত্যন্ত হ্নদয়গ্রাহী ও উò আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানটিতে বঙ্গবন্ধুর স্মৃতি চারণকালে বাংলাদেশ ও ভারতের অতিথিবৃন্দ আবেগে আপ্ল–ত হয়ে পড়েন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV