Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: March 19, 2021 | 12:18 PM

https://www.facebook.com/USANewsNY/videos/252040736560377

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে গত ১৭ মার্চ বুধবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদ। যৌথভাবে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম। খবর ইউএনএ’র।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রঙ্কস বায়তুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহ মজিদী। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আমরা বাঙালীরা বিদেশের মাটিতে এতো সম্মান পেতাম না। বক্তারা বলেন, শেখ মুজিব আমাদেও স্বাধীনতা দিয়েছেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশ-কে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করছেন। তাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বাংলাদেশ থেকে সংযুক্ত হয়ে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, মুজিব বর্ষ, জন্মশত বার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশসমূহ যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা ও সার্বিক অংশগ্রহণ অত্যাবশ্যকীয়। তিনি অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানিয়ে বলেন, বাংলাদেশ-কে আরো এগিয়ে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

সভায় উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা একুশে প্রদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, তথ্য বিষয়ক সম্পাদক জালাল ঊদ্দিন রুমি, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ জামান, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মনসুর খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দিবা, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, শরাফ সরকার, আলী হোসেন গজনবী প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ সহ নিউজার্সী ষ্টেট, কানেকটিকাট ষ্টেট, সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগ, পেনসেলভেনিয়া ষ্টেট, নিউ ইংল্যান্ড, মিশিগান ষ্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ, ক্যালোফোনিয়া স্টেট, জর্জিয়া ষ্টেট এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালে সংগীত পরিবেশন করেন প্রবাসের অন্যতম জনপ্রিয় শিল্পী দম্পতি রায়হান তাজ ও প্রমী তাজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV