ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসের সাবেক ব্রডকাস্টার অসীম চক্রবর্তী মারা গেছেন
ইউএসএনিউজঅনলাইন.কম : ভয়েস অব আমেরিকার সাবেক ব্রডকাসটার অসীমপদ চক্রবর্তী মারা গেছেন। একুশে মার্চ সকালে কলকাতায় তিনি মারা যান। বেশ কয়েক বছর তিনি নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।

অসীম পদ চক্রবর্তীর জন্ম ১৯৪৬ সালের ১৬ই ডিসেম্বর কলকাতায়। কর্মজীবন শুরু করেছিলেন অধ্যাপক হিসেবে। দেড় দশকেরও বেশী সময় তিনি কলকাতার বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। একইসঙ্গে গবেষকের কাজ করেন। বিভিন্ন ইতিহাসের জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা গ্রন্থও। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে প্রায় ২০ বছর কাজ করার পর তিনি কলকাতায় ফিরে আসেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ, ন্যাশনাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব বাংলাদেশ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বাংলা বিভাগ প্রধান রোকেয়া হায়দার অসীমের প্রয়ানে গভীর শোকাহত। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। ফ্যান ক্লাব ফেডারেশন নেতৃস্থানীয় শ্রোতাদের মধ্যে শোক জানিয়েছেন মুনীর আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, যুবরাজ চৌধুরী, মোকলেসুর রহমান ও রাশিদুন নবী ফিরোজ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes